Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাইস মিলের পাঁচিল ভেঙে তিন মহিলার মৃত্যু সালারে, জখম আরও ১০

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রাইস মিলের পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হল তিন মহিলার। আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সালার থানার রায়গ্রামে ঘটনাটি ঘটে। প্রতি দিনের মতোই এ দিন সকালে

রাইস মিলের পাঁচিল ভেঙে তিন মহিলার মৃত্যু সালারে, জখম আরও ১০

শেষ আপডেট: 14 August 2019 10:09

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রাইস মিলের পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হল তিন মহিলার। আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সালার থানার রায়গ্রামে ঘটনাটি ঘটে। প্রতি দিনের মতোই এ দিন সকালে রাইসমিলে কাজে এসেছিলেন কর্মীরা। একপাশে চলছিল একটি পাঁচিল দেওয়ার কাজ। আচমকাই হুড়মুড় করে ওই পাঁচিলটি ভেঙে পড়ে। নীচে চাপা পড়ে যান রাইসমিলের বেশ কয়েকজন কর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় সরস্বতী মালি (৪৫), শেফালী হেমব্রম (২১) এবং কাঞ্চনা মালির (৩৫)। আহত ১০ জনের চিকিৎসা চলছে এই হাসপাতালে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সূত্রের খবর এ দিন সকালে ওই রাইসমিলের ভিতর একটি পাঁচিল তৈরির কাজ করছিলেন রাজমিস্ত্রীরা৷ সেই সময় রাইস মিলের প্রায় ৩৫ জন ঠিকাশ্রমিক ভেতরে কাজ করছিলেন৷ হঠাৎই নির্মিয়মান পাঁচিলটি ভেঙে পড়ে। চাপা পড়ে যান কর্মরত শ্রমিকদের কয়েকজন। সঙ্গে সঙ্গে ছুটে আসে আশেপাশের লোকজন। খবর পেয়ে আসে পুলিশ ও দমকল। ভাঙা পাঁচিলের নীচ থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয় আহতদের। সেখানে মৃত্যু হয় তিন জনের। মৃত তিনজনের মধ্যে কাঞ্চনা ও সরস্বতী মালির বাড়ি পুরুলিয়ায়। শেফালীর বাড়ি ঝাড়খন্ড এলাকায় বলে জানা গেছে৷ ধ্বংসস্তুপের নিচে এখনও কেউ আটকে রয়েছে কি না তার খোঁজ চলছে।

```