Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রার্থী নন, জলপাইগুড়ির দেওয়াল লিখনে বেশি গুরুত্ব দলের নতুন প্রতীককে

দ্য ওয়াল ব্যুরো,  জলপাইগুড়ি:  মঙ্গলবারই রাজ্যের ৪২টি লোকসভা আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ৪২টি আসনে তাঁকে প্রার্থী ধরেই ভোট যুদ্ধে ঝাঁপালেন দলের অধিকাংশ কর্মী সমর্থক। জলপাইগুড়ির ছবিটা অন্ত

প্রার্থী নন, জলপাইগুড়ির দেওয়াল লিখনে বেশি গুরুত্ব দলের নতুন প্রতীককে

শেষ আপডেট: 13 March 2019 09:17

দ্য ওয়াল ব্যুরো,  জলপাইগুড়ি:  মঙ্গলবারই রাজ্যের ৪২টি লোকসভা আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ৪২টি আসনে তাঁকে প্রার্থী ধরেই ভোট যুদ্ধে ঝাঁপালেন দলের অধিকাংশ কর্মী সমর্থক। জলপাইগুড়ির ছবিটা অন্তত তেমনই। তাই এখানকার বেশিরভাগ দেওয়াল লিখনে প্রার্থী নন, গুরুত্ব পেল দলের নতুন প্রতীক। তৃণমূল ছাত্র পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি অভিজিৎ সিনহা বললেন, “উন্নয়নের জোয়ার চলছে রাজ্য জুড়ে। তাই শুধু জলপাইগুড়ি নয় এ বারে আমাদের লক্ষ্য ৪২ এ ৪২। আর এই ৪২ আসনেই প্রার্থী দিদি। আমরা উন্নয়ন কে হাতিয়ার করছি, আর প্রার্থী নয়, বেশি গুরুত্ব দিচ্ছি নতুন প্রতীকের প্রচারে।” তবে নাম ঘোষণা হতেই জলপাইগুড়ি জেলার তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মনের সমর্থনে আদা জল খেয়ে নেমে পড়েছেন তৃণমূলের ছাত্র যুবরা। শুরু হয়ে গেছে দেওয়াল লিখন, বুথ সভা। যুব নেতা শেখ আলমগীর আলি বলেন, “আমরা সময় নষ্ট করতে চাই না। তাই দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। দ্রুত এই কাজ শেষ করে আজ বিকেল থেকেই বুথ সভা ও বাড়ি বাড়ি প্রচার শুরু করে দেব।” গতকাল বিকেলে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গাতে দেখা গেল দেওয়াল লেখন শুরু হয়ে গেছে। রঙ তুলি হাতে তুলে নিয়ে নেমে পড়েছেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষমোহন রায়ও। দেওয়ালে দেওয়ালে আঁকা হচ্ছে দলের প্রতীক। এ দিন বিকেলেই এলাকার কর্মীদের নিয়ে সভা করে একপ্রস্থ জরুরি আলোচনা সেরে নেন তিনি। এরপরেই সেই সভাতে এলাকার বেশ কিছু বিজেপি ও কংগ্রেস কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগ দেন বলে দাবি। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন লক্ষমোহন রায় ও মোশারফ হোসেন।

```