Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাক ঢুকে পড়ল দোকানে, গড়বেতায় মৃত অন্তত তিন

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: গড়বেতার ডাকবাংলো রোড মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিন। আহত পাঁচ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, সোমবার রাত ন'টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার

ট্রাক ঢুকে পড়ল দোকানে, গড়বেতায় মৃত অন্তত তিন

শেষ আপডেট: 13 August 2018 17:05

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: গড়বেতার ডাকবাংলো রোড মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিন। আহত পাঁচ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, সোমবার রাত ন'টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ৬০ নম্বর জাতীয় সড়কে দ্রুত বেগে আসা একটি ট্রাক রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলেই মারা যান মুদির দোকানদার নির্মল খামরুই। তাঁর বয়স ৫২, বাড়ি গড়বেতীর আমলাগোড়ায়। মৃত আর এক আনন্দ মাইতি ব্যবসায়ী, পেশায় দর্জি, তাঁর বয়স ৩৮। বাড়ি গরবেতা থানার কাকড়াশোল গ্রামে। মৃত আর এক ব্যক্তির পরিচয় জানা যায়নি। ট্রাকের নীচে এখনও কয়েক জন চাপা পড়ে রয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর।  আহতক্রেন এনে চলছে উদ্ধার কাজ। গুরুতর আহত পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকের চালক ও খালাসি পলাতক। ট্রাকটি গড়বেতার গেট বাজার এলাকার বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর যানজটে স্তব্ধ মেদিনীপুর থেকে বাঁকুড়া গ্রামের রাস্তা।

```