Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ক্যাম্প করে ওপিডি পরিষেবা চালু উত্তরবঙ্গ মেডিক্যালে

দ্য ওয়াল ব্যুরো : মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারির পরেও আন্দোলনে অনড় থাকবেন বলে জানিয়ে দিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। তবে একই সঙ্গে কিছুটা নমনীয় হয়ে ওপিডি পরিষেবা চালুর রাখারও উদ্যোগ নিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের পক্ষে জ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ক্যাম্প করে ওপিডি পরিষেবা চালু উত্তরবঙ্গ মেডিক্যালে

শেষ আপডেট: 13 June 2019 07:46

দ্য ওয়াল ব্যুরো : মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারির পরেও আন্দোলনে অনড় থাকবেন বলে জানিয়ে দিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। তবে একই সঙ্গে কিছুটা নমনীয় হয়ে ওপিডি পরিষেবা চালুর রাখারও উদ্যোগ নিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের পক্ষে জানানো হয়েছে, দাবি না মেটা পর্যন্ত তাঁরা কোনওমতেই আন্দোলন প্রত্যাহার করবেন না। কিন্তু রোগীদের স্বার্থে  হাসপাতাল চত্বরে ক্যাম্প করে আউটডোর পরিষেবা দেবেন। আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে পৌঁছলেই জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে স্লোগানে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। মুখ্যমন্ত্রীও কড়াভাবে বলতে শুরু করেন, “মানুষের জীবন বাঁচানো ডাক্তারের কাজ। আপনাদের চার ঘণ্টা সময় দিলাম। তার মধ্যে কাজে যোগ দিন। না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” আজ সকাল থেকে কর্মবিরতিতে অনড় ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। সিনিয়র ডাক্তাররা চালু রেখেছিলেন জরুরি বিভাগ ও আউটডোর পরিষেবা। কিন্তু প্রয়োজনের তুলনায় তা ছিল নেহাতই স্বল্প। তাই সকাল থেকেই দফায় দফায় রোগী ও তাদের স্বজনদের বিক্ষোভে উত্তাল হয় হাসপাতাল চত্বর। হাসপাতালের সুপার কৌশিক সমজদারের  দফতরের সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ গিয়ে সেখান থেকে হটিয়ে দেয় তাঁদের। জুনিয়র ডাক্তাররা হাসপাতাল চত্বরেই  শিবির করে ওপিডি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরল।    

```