
শেষ আপডেট: 10 July 2022 08:27
দ্য ওয়াল ব্যুরো: দিঘায় (Digha) মাছ ধরতে গিয়ে বিপত্তি। ১২ জন মৎস্যজীবীকে (Fishermen) নিয়ে মাঝ সমুদ্রে আটকে রয়েছে ট্রলার। তাঁদের কাছে পর্যাপ্ত খাবারদাবার নেই বলে খবর। উদ্ধারের তৎপরতা শুরু হয়েছে।
জানা গেছে শনিবার রাতে মা রক্ষাকারী নামের ওই মাছ ধরার ট্রলারটি বিকল হয়ে যায় মাঝ সমুদ্রে। তাতে ১২ জন মৎস্যজীবী রয়েছেন। দিঘার মোহনা থেকে ১২ কিলোমিটার দূরে হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।
জানা গেছে ওই ট্রলারে আটকে পড়া মৎস্যজীবীদের কাছে পর্যাপ্ত জল বা খাবার নেই। যা ছিল তাও ফুরিয়ে এসেছে। প্রশাসনের কাছে এই খবর আসামাত্র শুরু হয়েছে তৎপরতা। তাঁদের কাছে খাবার পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে। পাশাপাশি অন্য একটি ট্রলার পাঠিয়ে ওই মৎস্যজীবীদের উদ্ধারের চেষ্টাও করা হচ্ছে। আতঙ্কে রয়েছে তাঁদের পরিবার।
আরও পড়ুন: বর্ধমানে বিষমদ কাণ্ডে মৃত্যু আরও দু’জনের! নমুনা পরীক্ষার রিপোর্টে নেই ‘ভেজাল’-এর প্রমাণ