Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের আগে রাত থেকে তেতে উঠল ভগবানপুর, দুই বিজেপি কর্মী গুলিবিদ্ধ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : ভোটের আগে শনিবার রাত থেকেই তেতে ওঠে কাঁথি লোকসভা কেন্দ্রের ভগবানপুর। তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় চলে সংঘর্ষ। গুলিবিদ্ধ হন দুই বিজেপি কর্মী। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ সকালে তমলুক হাসপাত

ভোটের আগে রাত থেকে তেতে উঠল ভগবানপুর, দুই বিজেপি কর্মী গুলিবিদ্ধ

শেষ আপডেট: 12 May 2019 06:28

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : ভোটের আগে শনিবার রাত থেকেই তেতে ওঠে কাঁথি লোকসভা কেন্দ্রের ভগবানপুর। তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় চলে সংঘর্ষ। গুলিবিদ্ধ হন দুই বিজেপি কর্মী। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ সকালে তমলুক হাসপাতাল থেকে তাঁদের কলকাতায় পাঠানো হয়। অভিযোগ, গতকাল রাত থেকে ভগবানপুর থানার পশ্চিমবাড় এলাকায় দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। আধাসামরিক বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। গভীর রাতে ফের এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। চলে যথেচ্ছ বোমাবাজি। গুলিতে জখম হন বিজেপি কর্মী অনন্ত গুছাইত ও রণজিৎ মাইতি। গুরুতর জখম দুজনকেই প্রথমে চণ্ডীপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের পাঠানো হয় তমলুক হাসপাতালে। কিন্তু অবস্থার কোনও উন্নতি না হওয়ায় আজ সকালে কলকাতায় স্থানান্তরিত করা হয় তাঁদের। বিজেপি প্রার্থী দেবাশিস সামন্ত বলেন, “ওই এলাকা দখল করে ভোটারদের প্রভাবিত করতে রাত থেকে তাণ্ডব শুরু করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। তাদের ছোড়া গুলিতেই জখম হন আমাদের দুই কর্মী।” তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের প্রার্থী দিব্যেন্দু অধিকারী বলেন, “ভগবানপুরে দু-জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। ওখানে উত্তেজনা সামাল দিতে সবং থেকে আধাসামরিক বাহিনী গিয়েছিল। তারাই গুলি চালিয়েছে। এর জন্য তৃণমূল কোন অংশে দায়ী নয়।”  

```