Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কাগজ চাপা সৌমিত্রকে ছিঁড়ে বের করলেন সুজাতা

মৃন্ময় পান, বাঁকুড়া: আদালতের নির্দেশে বাঁকুড়ায় ঢুকতে পারছেন না স্বামী। তাই প্রচারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। প্রতিদিনই সকাল থেকে রাত চষে বেড়াচ্ছেন লোকসভা কেন্দ্রের এ মা

কাগজ চাপা সৌমিত্রকে ছিঁড়ে বের করলেন সুজাতা

শেষ আপডেট: 12 April 2019 11:32

মৃন্ময় পান, বাঁকুড়া: আদালতের নির্দেশে বাঁকুড়ায় ঢুকতে পারছেন না স্বামী। তাই প্রচারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। প্রতিদিনই সকাল থেকে রাত চষে বেড়াচ্ছেন লোকসভা কেন্দ্রের এ মাথা ও মাথা। আজও তেমনই একটা দিন। কোতুলপুরের নেতাজী মোড়ের কাছে আসতেই অ্যাম্বুল্যান্সটা নজরে আসে সুজাতার। আর তখনই খেয়াল করেন অ্যাম্বুল্যান্সের সামনে কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তাঁর স্বামীর নাম। বিধায়ক থাকাকালীন এলাকা উন্নয়ন তহবিল থেকে নেতাজি মোড় রুরাল সেবাকেন্দ্রকে এই অ্যাম্বুল্যান্সটি দিয়েছিলেন সৌমিত্র। সেই অ্যাম্বুল্যান্সে সৌমিত্রর নাম কাগজ দিয়ে ঢেকে দেওয়ায় গর্জে ওঠেন সুজাতা। প্রত্যেকটা উন্নয়নে সৌমিত্র খাঁ এর নাম শাসক দল মুছে ফেলতে চাইছে বলে অভিযোগ করে সুজাতা বলেন, “অ্যাম্বুল্যান্সের গায়ে লেখা নামে কাগজ চিটিয়ে মানুষের হৃদয়ে ঢাকনা লাগানো যাবে না। মা সারদার আশীর্বাদ রয়েছে সৌমিত্র খাঁ এর উপর, মানুষ এতো সহজে তাঁকে ভুলবে না।” সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, “প্রতিহিংসাপরায়ণ হয়ে এই কাজ করেছে শাসকদল। এভাবে সৌমিত্র খাঁকে আটকে রাখা যাবে না।” এরপরেই দলের কর্মীদের নিয়ে সৌমিত্রর নাম ঢেকে রাখা কাগজটি টেনে ছিঁড়ে তুলে দেন তিনি। https://www.youtube.com/watch?v=oZ9eadPmAKw&feature=youtu.be এ ব্যাপারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা বলেন, “প্রচারে নেমে পড়েছেন উনি। কিন্তু নির্বাচন কমিশনের কী আইন কানুন আছে তা উনার জানা দরকার। এটা যে তৃণমূল কংগ্রেসের কেউ করতে পারে না সেই বোধবুদ্ধি যদি ওনার থাকতো, তবে চিৎকার করে লোক জড়ো করতেন না। আমারও তো অনেক কাজ রয়েছে। সব জায়গায় নাম ঢেকে দেওয়া হয়েছে। এটাতো নির্বাচন কমিশনের এক্তিয়ার।” তবে বিজেপির বক্তব্য, জেলায় জেলায় এমন বহু অ্যাম্বুল্যান্স ঘুরছে যেখানে জ্বলজ্বল করছে শাসকদলের বিধায়ক ও বিদায়ী সাংসদদের নাম। যাঁরা এই লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন। নাম যদি ঢাকতে হয় সবারই ঢাকা উচিৎ। ২০১১ সালে কংগ্রেসের টিকিটে কোতুলপুর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সৌমিত্র খাঁ। ২০১৪ সালে দলবদল করে শাসক শিবিরে যোগ দিয়ে ওই বছর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দিতা করে সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৯ এ ফের দল বদল করে বিজেপিতে যোগ দেন। এ বার বিজেপির হয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমিত্র। বেআইনি অস্ত্র রাখা, চাকরির নামে প্রতারণা ও বালি কেলেঙ্কারি সহ একাধিক মামলায় হাইকোর্টের নির্দেশে বাঁকুড়ায় ঢুকতে না পারায় সৌমিত্রর হয়ে প্রচার চালাচ্ছেন তাঁর স্ত্রী সুজাতা।

```