Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শীতের পর্যটনে ঢেলে সাজছে বাঁকুড়ার মুকুটমণিপুর, রণডিহা ড্যাম

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: একরাশ হিমেল হাওয়া নিয়ে বঙ্গে শীত ঢুকেছে গুটি গুটি পায়ে। শুরু হয়ে গেছে পর্যটনের মরসুম। এখনই মুকুটমণিপুরের হোটেল ও সরকারি কটেজে ঠাঁই নাই অবস্থা। মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রকে সম্পূর্ণ নতুন রূপে পর্যটকদের সামনে তুলে ধ

শীতের পর্যটনে ঢেলে সাজছে বাঁকুড়ার মুকুটমণিপুর, রণডিহা ড্যাম

শেষ আপডেট: 11 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: একরাশ হিমেল হাওয়া নিয়ে বঙ্গে শীত ঢুকেছে গুটি গুটি পায়ে। শুরু হয়ে গেছে পর্যটনের মরসুম। এখনই মুকুটমণিপুরের হোটেল ও সরকারি কটেজে ঠাঁই নাই অবস্থা। মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রকে সম্পূর্ণ নতুন রূপে পর্যটকদের সামনে তুলে ধরেছে মুকুটমনিপুর ডেভেলপম্যান্ট অথরিটি, খাতড়া মহকুমা ও বাঁকুড়া জেলা প্রশাসন। ২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পর্যটনকেন্দ্রের উন্নয়নের জন্য গড়ে দিয়েছিলেন মুকুটমণিপুর ডেভেলপমেন্ট কমিটি (এমডিএ)। পর্যটক টানতে একযোগে কাজ করে চলেছে তারা। বড়দিনের আগেই মানুষের ঢল নেমেছে বাঁকুড়ার মুকুটমণিপুর, বিষ্ণুপুর বা পুরুলিয়ার অযোধ্যা, জয়চণ্ডীতে। মুকুটমণিপুরের অন্যতম আকর্ষণ এখানকার জলাধারকে ঘিরেও চলছে বনভোজনের তোড়জোড়। ১৯৫৬ সালে খাতড়া শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরত্বে সরকারি উদ্যোগে তৈরি হয়েছিল এই জলাধার। মূলত বাঁকুড়ার দক্ষিণাংশ, পশ্চিম মেদিনীপুর ও হুগলির একাংশের সেচের জলের জন্য তৈরি হলেও, পাহাড়ে ঘেরা জলাধারের অপূর্ব নৈসর্গিক শোভার টানে ফি বছর এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে। সৌন্দর্যায়নের কাজও হয়েছে মুকুটমণিপুরে। গোটা জলাধার চত্বর পথবাতি দিয়ে সাজানো হয়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে পড়ে থাকা জলাধার সংলগ্ন একটি উদ্যানকে নতুন রূপে সংস্কার করা হয়েছে। জলাধারে নৌকা ভ্রমণে এ বার থেকেই ‘লাইফ জ্যাকেট’ পরা বাধ্যতামূলক করেছে এমডিএ। গত ডিসেম্বরে মুকুটমণিপুরে ফানুস উড়িয়ে ‘ফান উৎসব’-এর আয়োজন করে পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছিল এমডিএ। মুকুটমণিপুরে তৈরি হয়েছে পর্যটন কেন্দ্রের পথ চিত্র। রাজ্যের মধ্যে যা এই প্রথম। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে এই কাজের ভূয়সী প্রশংসা করে গেছেন। সাধারণ পর্যটকদেরও অতিব আকর্ষণের বস্তু হয়ে উঠেছে এই পথচিত্র। তারই ফলশ্রুতিতে এ বছর ফের পথচিত্র নতুন করে তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু মুকুটমণিপুর নয়, সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের দামোদরের তীরেও পর্যটকদের ভিড় দেখার মতো। আকর্ষণের কেন্দ্রে রয়েছে নদীর ‘রণডিহা ড্যাম’। বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে মুকুটমনিপুর ও অযোধ্যার পর দামোদর নদী ও রণডিহা ড্যাম পর্যটকদের বিশেষ পছন্দের জায়গা। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান ছাড়াও ভিন রাজ্য থেকে এখানে পর্যটকরা পিকনিক করতে আসেন। তবে সৌন্দর্যায়নের পাশাপাশি নিরাপত্তার দিকেও প্রশাসনের দৃষ্টি করেছেন পর্যটক ও এলাকার বাসিন্দারা। সৌমেন মণ্ডল নামে এক পর্যটকের কথায়, ‘‘নজরদারির অভাবে প্রায়ই পর্যটকদের ছবি তুলতে বাঁধের গেটের উপরে উঠে পড়তে দেখা যায়। যে কোনও মুহূর্তে বিপদ ’’ বাঁকুড়া জেলার ডিহিপাড়া অঞ্চলের ধুলাই অঞ্চল থেকে আগত এক পর্যটক সৌমেন মণ্ডল বলেন, প্রশাসনিক কোন নিরাপত্তা নেই যার কারনে পর্যটকরা গেটের উপর উঠে যাচ্ছে। তাই প্রশাসনিক নিরাপত্তা থাকলে ভালো হয়।’’ প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে মানুষ যাতে একটা শান্তির এবং মনোরম পরিবেশ পায় সেটা নিশ্চত করাই আমাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায়। তাঁর কথায়, ‘‘এখনও পর্যন্ত কোনও দুর্ঘটনা ঘটেনি। নিরাপত্তা জোরদার করার জন্য বিষয়টা আমরা ডিভিসি কর্তৃপক্ষকে জানিয়েছি।’’

```