Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপ, তিতলির দাপটে টালমাটাল দক্ষিণবঙ্গ, মৃত এক

দ্য ওয়াল ব্যুরো: গত কালই বঙ্গোপসাগর থেকে গা-ঝাড়া দিয়ে উঠে গোপালপুর সৈকতে আত্মপ্রকাশ করেছে তিতলি। দিনভর তাণ্ডব চালিয়েছে ওড়িশা ও অন্ধ্র জুড়ে। আর তার পরেই খানিকটা ক্ষমতা হারিয়েছে সে। দামাল ঘূর্ণিঝড় থেকে সে আজ গভীর নিম্নচাপ। আর তার প্রভাবেই

ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপ, তিতলির দাপটে টালমাটাল দক্ষিণবঙ্গ, মৃত এক

শেষ আপডেট: 12 October 2018 14:15

দ্য ওয়াল ব্যুরো: গত কালই বঙ্গোপসাগর থেকে গা-ঝাড়া দিয়ে উঠে গোপালপুর সৈকতে আত্মপ্রকাশ করেছে তিতলি। দিনভর তাণ্ডব চালিয়েছে ওড়িশা ও অন্ধ্র জুড়ে। আর তার পরেই খানিকটা ক্ষমতা হারিয়েছে সে। দামাল ঘূর্ণিঝড় থেকে সে আজ গভীর নিম্নচাপ। আর তার প্রভাবেই শুক্রবার দিনভর বৃষ্টি চলেছে ওড়িশা ও বাংলার বিস্তীর্ণ এলাকায়। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায়। প্রশাসনিক সূত্রের খবর, এ দিন খড়্গপুরে ঝড়ের দাপটে ইলিয়াস মল্লিক নামের ৩৮ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ১০ জন। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের একাধিক গ্রাম। নছিপুর গ্রাম পঞ্চায়েতের চারটি গ্রামের উপর দিয়েও বয়ে গিয়েছে তুমুল ঘূর্ণি ঝড়। উড়েছে বেশ কিছু ঘরের চাল, উপড়ে পড়েছে বহু গাছ। উল্টে গিয়েছে বিদ্যুতের খুঁটি। কাঁচা বাড়ির দেওয়াল চাপা পড়ে চার জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁদের কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঝড়ের প্রকোপ থেকে বাঁচেনি ঝাড়গ্রামও। সাঁকরাইল ব্লকের রোহিনি সহ কয়েকটি গ্রামে প্রবল তাণ্ডব চলেছে ঝড় ও বৃষ্টির। এর জেরে ভেঙে গিয়েছে একটি পুজো মণ্ডপও। শালবনীর সাতপাটি এলাকায় পাঁচ-ছ'টি কাঁচা বাড়ি ভেঙে পড়ে গিয়েছে। কুড়িটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ পড়ে বন্ধ বহু পথঘাট। এছাড়াও একটানা বৃষ্টিপাত হয়েই চলেছে। পুজোর মুখে এমন দুর্দশায় চূড়ান্ত আতঙ্কে কাটাচ্ছেন এলাকাবাসীরা। সমুদ্র উপকূলের আবহাওয়া আরওই খারাপ। প্রশাসনের নজরদারি চলছে। পর্যটকদের সমুদ্রের ধারে যেতে দেওয়া হচ্ছে না। দেখে নিন উত্তাল সমুদ্রের ভিডিও। https://www.youtube.com/watch?v=2jp2_9ddt60&feature=youtu.be

```