Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সকাল সকাল টুইটে ড্যাশ ড্যাশ যুদ্ধ কৈলাস আর অভিষেকের, ধোঁয়া ওঠা চায়ের থেকেও গরম

দ্য ওয়াল ব্যুরো:  সকাল সকাল গরম গরম ডায়লগে জমে গেল। এ যেন ধোঁয়া ওঠা চায়ের থেকেও গরম টুইট যুদ্ধ। উনিশের ভোট আসছে। তার আগে রাজনীতিতে কোনও কথাই আর একতরফা হবে না। কেউ আর মুখ সামলেও কথা বলবে না। বরং কথার পিঠে কথা হবে। হলোও তাই। শুক্রবার রাতে শ

সকাল সকাল টুইটে ড্যাশ ড্যাশ যুদ্ধ কৈলাস আর অভিষেকের, ধোঁয়া ওঠা চায়ের থেকেও গরম

শেষ আপডেট: 11 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  সকাল সকাল গরম গরম ডায়লগে জমে গেল। এ যেন ধোঁয়া ওঠা চায়ের থেকেও গরম টুইট যুদ্ধ। উনিশের ভোট আসছে। তার আগে রাজনীতিতে কোনও কথাই আর একতরফা হবে না। কেউ আর মুখ সামলেও কথা বলবে না। বরং কথার পিঠে কথা হবে। হলোও তাই। শুক্রবার রাতে শ্যামবাজারেরর সভা থেকে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে বলেছিলেন, অমিত শাহকে চ্যালেঞ্জ করছি। বাংলার যে কোনও আসন থেকে প্রার্থী হোন। বলে বলে হারাব। অভিষেক এ রকম কথা এর আগেও বলেছেন। আগামী ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড। তার আগে দলের কর্মীদের মধ্যে অ্যাড্রিনালিন রাশ ঘটাতে নেতা যে এ রকম বলবেন সেটাই দস্তুর। কিন্তু এ বার তা আর ফাঁকা গেল না। মাঝরাতেই টুইট করে জবাব দিলেন বিজেপি-র সাধারণ সম্পাদক ও বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বলেন, আপনে ঘর কে সামনে তো .... (ড্যাশ ড্যাশ) ভি শের হোতা হ্যায়। মানে, নিজের ঘরের সামনে তো --- ও রাজা। সঙ্গে জুড়ে দেন, তৃণ তৃণ কা মূল বিখড়তে দের নেহি লাগেগি। https://twitter.com/KailashOnline/status/1083788701765984259 এর পরের মুহূর্তে পাল্টা টুইট করেন অভিষেক। কাদের খানের লেখা ডায়লগের মতোই গরম। তিনি লেখেন, বিলকুল সহি কহা আপনে, বাত যব বফাদারি কা হো, ড্যাশ ড্যাশ সে বড়কর কোই নেহি হোতা। এই অংশটুকু হিন্দিতেই টুইট করেছেন অভিষেক।. তার পরেই বলেছেন, আগে বাংলা শিখুন। তার পর বাংলা দখল করার স্বপ্ন দেখবেন। https://twitter.com/abhishekaitc/status/1083802886490877952 ভোটের আগে এরকম আরও অনেক গরম গরম হুমকি আর পাল্টা হুমকি চলবে সব দলেই। বিশেষত যাঁরা সক্রিয় ভাবে টুইটারের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং যাঁদের প্রচুর ফলোয়ার, তাঁরা প্রচার ও আক্রমণ যে টুইটারেও শানাবেন, তা পরিষ্কার।

```