Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘরের ভিতর শুঁড় ঢুকিয়ে তাণ্ডব চালাল হাতি, ভেঙে ফেলল গোটা বাড়িটাই

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কাঠের ছোট বাড়ি। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে অভাবের সংসার লেপা ওরাওয়ের। সেই বাড়িটিতেই হামলা চালাল প্রকান্ড দাঁতাল। ঘরের ভিতর মাথা ঢুকিয়ে শুঁড় দিয়ে খাবার খুঁজতে খুঁজতে ভেঙে ফেলল গোটা বাড়িটাই। কোনও রকম কাঠের ছাউন

ঘরের ভিতর শুঁড় ঢুকিয়ে তাণ্ডব চালাল হাতি, ভেঙে ফেলল গোটা বাড়িটাই

শেষ আপডেট: 11 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কাঠের ছোট বাড়ি। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে অভাবের সংসার লেপা ওরাওয়ের। সেই বাড়িটিতেই হামলা চালাল প্রকান্ড দাঁতাল। ঘরের ভিতর মাথা ঢুকিয়ে শুঁড় দিয়ে খাবার খুঁজতে খুঁজতে ভেঙে ফেলল গোটা বাড়িটাই। কোনও রকম কাঠের ছাউনির নীচে ঢুকে প্রাণ বাঁচালে লেপা। রাজগঞ্জের উত্তর মান্তাদারি এলাকায় হাতির হানায় ফের ছড়াল আতঙ্ক। মান্তাদারিতে হাতির হানা লেগেই থাকে। লেপার কথায়, গতকাল রাত দেড়টা নাগাদ ঘর ভাঙার আওয়াজ পেয়ে উঠে দেখেন ঘড়ের ভিতর মাথা ঢুকিয়ে শুঁড় নাড়ছে বিশাল একটি হাতি। ভয়ে চিৎকার করে ওঠেন তিনি। এলাকার বাসিন্দা হরকেশ্বর রায় বলেছেন, তাঁরা ছুটে এসে দেখেন বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে হাতি। নানা ভাবে তাকে তাড়াবার চেষ্টা করলেও সেখান থেকে নড়ছিল না সে। বন দফতরকে খবর দিলে তাঁরা এসে পৌঁছন এক ঘণ্টা পরে। লেপার কথায়, "বৈকন্ঠপুরের জঙ্গল থেকে সম্ভবত এলাকায় ঢুকে পড়ে হাতিটি। ঘরের ভিতর খাবার খুঁজছিল সে। বাড়িতে মজুত রাখা সমস্ত চাল ও সব্জি খেয়ে গিয়েছে হাতিটি। বাড়িটিও ভেঙে দিয়ে গেছে।" ঘটনায় বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, "রাতে আমারা মোবাইল ভ্যান নিয়ে রাজগঞ্জের ধানি জমি এলাকায় টহল দিচ্ছিলাম। গত কয়েকদিন ধরে হাতি ধান খেয়ে নিচ্ছিল। প্রচন্ড বৃষ্টির মধ্যে খবর পেয়ে আমরা পৌছই। গিয়ে দেখি ঘর ভেঙে পালিয়ে গেছে হাতি।" লেপা ওরাওয়ের ঘর মেরামত করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাহারার জন্য ওই এলাকায় দু'জন লোকও নিয়োগ করা হয়েছে।

```