Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু কলেজ ছাত্রের

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগণা: বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কলেজ পড়ুয়া। ব্যারাকপুরের চার পয়সার গঙ্গার ঘাটে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। মৃতের নাম সম্রাট মুখোপাধ্যায় (১৯)। পুলিশ জানিয়েছে, সম্রাট মহাদেবানন্দ কলে

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু কলেজ ছাত্রের

শেষ আপডেট: 12 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগণা: বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কলেজ পড়ুয়া। ব্যারাকপুরের চার পয়সার গঙ্গার ঘাটে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। মৃতের নাম সম্রাট মুখোপাধ্যায় (১৯)। পুলিশ জানিয়েছে, সম্রাট মহাদেবানন্দ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি ব্য়ারাকপুরের মণিরামপুরে। এ দিন সকালে কয়েক জন বন্ধুর সঙ্গে চার পয়সার ঘাটে আসেন সম্রাট। তিনি ও তাঁর এক বন্ধু স্নান করতে জলে নামেন। কিন্তু, জোয়ারের জল বাড়ায় পা পিছলে দু’জনেই জলে তলিয়ে যান। স্থানীয়েরা জানিয়েছেন, ছুটে এসে দু’জনকেই বাঁচানোর করেন তাঁরা। কিন্তু, সম্রাটের বন্ধুকে উদ্ধার করা গেলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি।  পরে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। তাঁরাই উদ্ধার করে সম্রাটের দেহ। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, সম্রাট সাঁতার জানত না। কিন্তু, বাড়িতে লুকিয়ে প্রায়ই এই গঙ্গায় স্নান করতে আসত। এ দিনও কলেজের যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে চার পয়সার ঘাটে চলে আসে। কিন্তু, জোয়ারের জল বাড়ায় পিছলে জলে পড়ে যায়।

```