Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিদি দেখুন: পাকা ঘাট নেই, ফলতায় জীবন হাতে নিয়ে নদী পারাপার চলছে

নকিবউদ্দিন গাজি, দক্ষিণ ২৪ পরগনা : ফলতা থেকে কলকাতা হয়ে হাওড়ায় পৌঁছোতে সময় লাগে বেশ। দু’বার বাস পাল্টাতে হয়। ভাড়াও কম নয়! এই নদী পথে যাতায়াতও তাই বহু বছরের। এ পারে ফলতা। ওপারে হাওড়ার ধজা শ্যামপুর। মাঝে বয়ে যাচ্ছে হুগলি নদী। খুব অল্প সময়

দিদি দেখুন: পাকা ঘাট নেই, ফলতায় জীবন হাতে নিয়ে নদী পারাপার চলছে

শেষ আপডেট: 12 August 2019 12:16

নকিবউদ্দিন গাজি, দক্ষিণ ২৪ পরগনা : ফলতা থেকে কলকাতা হয়ে হাওড়ায় পৌঁছোতে সময় লাগে বেশ। দু’বার বাস পাল্টাতে হয়। ভাড়াও কম নয়! এই নদী পথে যাতায়াতও তাই বহু বছরের। এ পারে ফলতা। ওপারে হাওড়ার ধজা শ্যামপুর। মাঝে বয়ে যাচ্ছে হুগলি নদী। খুব অল্প সময়েই নদী পেরিয়ে পৌঁছে যাওয়া যায় ও পারে। আগে মাত্র ১ টাকা ২৫ পয়সা ভাড়া ছিল। এখনও পারাপারে খরচ অনেকটাই কম, ৯ টাকা। তার মধ্যে অবশ্য তিন টাকা যায় জেলা পরিষদের কোষাগারে। এ পর্যন্ত ব্যাপারটা শুনতে ভালই। কিন্তু দেখতে গেলেই কান্না পেতে পারে! ফলতা যেন ফেলনা!

আরও পড়ুন- দিদি দেখুন: বর্ষা এলেই স্কুলের সামনে কোমর জল, কাদা মাখামাখি ক্লাসঘরে কী আর পড়বে পড়ুয়ারা

দূর দূর থেকে কোনও পাকা ঘাট নেই। জোয়ার এলে তবু ভাল। সে সময় কিনারায় তবু নৌকো ভেড়ানো যায়। কিন্তু ভাঁটার সময় কাদা মাখামাখি অবস্থা। হাঁটু পর্যন্ত প্যান্ট-কাপড় গুটিয়ে চল্লিশ-পঞ্চাশ মিটার কাদা মাড়িয়ে তার পর নৌকোয় ওঠা। এই যেমন বন্দনা দাস বললেন, কদিন আগেই কাদায় আছাড় খেয়েছেন। নৌকোয় ওঠার ঠিক মুখে কাদায় পা পিছলে হাড়গোড় ভাঙার উপক্রম। অথচ ছেলে মেয়েদের নিয়ে ওপারে আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত লেগেই থাকে।

আরও পড়ুন- দিদি দেখুন: ১৩ বছর ধরে ডাক্তার নেই, ফার্মাসিস্টই সব! ভেঙে পড়া স্বাস্থ্য কেন্দ্রের আবাসনে এখন সাপের বাস

ফলতা থেকে ধজা শ্যামপুরে মানুষের যাতায়াত যে বেড়েছে ভুটভুটির সংখ্যা বাড়াই প্রমাণ। এখন প্রতি ঘণ্টায় এ পার থেকে ভুটভুটি যায় ও পারে। ও পার থেকে আসে একটা। তাতে ঠাসাঠাসি করা মানুষ। ভুটভুটি থেকে নেমে কাদা মাড়িয়ে পাড়ে উঠে পিয়ালি দাস বললেন, “বাপের বাড়ি এখানে। ও পারে শ্বশুর বাড়ি। এই ঝক্কির জন্যই এখন আসা কমিয়ে দিয়েছি। সেই ছোটবেলা থেকে যেমন দেখেছি, এখনও তাই!” আবার প্রৌঢ়া আশালতাকে জিজ্ঞেস করলে, ঝাঁঝিয়ে ওঠেন। বলেন, “কেন তোমরা কি ঘাটটা বানিয়ে দেবে নাকি! দেশে সরকার বলে কিছু নেই নাকি গো!” ভুটভুটিদের মাঝিরা বলছেন, কম বেশি গত ত্রিশ বছর ধরে প্রায় এমনই অবস্থা। অথচ জেলা পরিষদ যাত্রী পিছু ৩ টাকা শুল্ক নেয়। রোজ যে সংখ্যায় লোক যাতায়াত করেন, তাতে ওই টাকায় ঘাট হয় না? দেখুন দিদি।

```