Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বউ' ফেরাতে থানায় ধর্না- বিক্ষোভ, 'শ্বশুরবাড়িতে'ও ভাঙচুর, মারধর,

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বউ ফেরতের দাবিতে পাড়ার লোক জুটিয়ে একদিকে থানায় বিক্ষোভ। পাশাপাশি মেয়ের বাড়িতে গিয়ে বেপরোয়া ভাঙচুর চালালো তথাকথিত শ্বশুরবাড়ির লোক ও তাঁদের পড়শিরা।  এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেদিনীপুর শহরের

'বউ' ফেরাতে থানায় ধর্না- বিক্ষোভ, 'শ্বশুরবাড়িতে'ও ভাঙচুর, মারধর,

শেষ আপডেট: 12 July 2019 11:05

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বউ ফেরতের দাবিতে পাড়ার লোক জুটিয়ে একদিকে থানায় বিক্ষোভ। পাশাপাশি মেয়ের বাড়িতে গিয়ে বেপরোয়া ভাঙচুর চালালো তথাকথিত শ্বশুরবাড়ির লোক ও তাঁদের পড়শিরা।  এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডে। অভিযোগ, দীর্ঘ আট বছরে সম্পর্ক তোলাপাড়ার বাসিন্দা রাজা দাস ও কলেজছাত্রী কবিতা মণ্ডলের (নাম পরিবর্তিত)। রাজার পরিবার মেনে নিলেও কবিতার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি প্রথম থেকেই। পরিবারের অমতেই চলতি মাসের ৫ তারিখ মেদিনীপুরের একটি মন্দিরে গিয়ে বিয়ে সেরেছিল যুগল। তারপর থেকে রাজা দাসের বাড়িতেই থাকছিলেন কবিতা। ৬ তারিখ বাবার অসুস্থতার কথা জানিয়ে কবিতাকে বাড়িতে নিয়ে যায় তাঁর পরিবার। এরপর অবশ্য কবিতা আর রাজার বাড়িতে ফিরে আসেননি। রাজার অভিযোগ, “বিয়ে করা স্ত্রীর” সঙ্গে কোনও যোগাযোগও করতে দেওয়া হয়নি তাঁকে। পরে ফেসবুক মারফত রাজা জানতে পারেন, তাঁর ‘স্ত্রীকে’ বিয়ে দিয়ে দেওয়া হয়েছে অন্যত্র। এরপরেই আজ প্ল্যাকার্ড হাতে ‘বউ ফেরতের’ দাবিতে কোতয়ালি থানার সামনে ধর্নায় বসে রাজা দাস ও তাঁর পরিবার। গোটা বিষয়টি লিখিতভাবে জানানো হয় জেলার পুলিশ সুপারকেও। আজ সকালের দিকে থানার সামনে কিছুক্ষণ ধর্না দেওয়ার পরেই কবিতার বাড়িতে চলে যায় রাজার পড়শিরা। বন্ধ বাড়ির বাইরে থেকে ভাঙচুর শুরু করে তারা। কবিতাদের বাড়ির পাশেই থাকেন তাদের কাকা জ্যাঠারা। কবিতার বাবা-মাকে না পেয়ে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। হেনস্থা করা হয় কবিতার জেঠিমাকে। পুলিশের উপস্থিতিতেই এই হামলা চলে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য, হামলাকারীদের সবাই মহিলা। মহিলা পুলিশ কর্মী না থাকাতেই তাদের বাধা দেওয়া যায়নি। গোটা ঘটনা জুড়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

```