Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ষষ্ঠ দফা: ৬ রাজ্যের ৫৯ আসনে ভোট, বাংলায় ৮

দ্য ওয়াল ব্যুরো: বাংলার আটটি আসন-সহ দেশের ছ'টি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ শুরু। রবিবার, ষষ্ঠ দফার ভোটে সকাল থেকেই বুথে বুথে মানুষের লাইন। কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চোদ্দর ভোটের নিরিখে এই ৫৯ আসনের ৪৫টি ছিল বিজেপি-র জেতা। একাধিক হে

ষষ্ঠ দফা: ৬ রাজ্যের ৫৯ আসনে ভোট, বাংলায় ৮

শেষ আপডেট: 12 May 2019 01:38

দ্য ওয়াল ব্যুরো: বাংলার আটটি আসন-সহ দেশের ছ'টি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ শুরু। রবিবার, ষষ্ঠ দফার ভোটে সকাল থেকেই বুথে বুথে মানুষের লাইন। কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চোদ্দর ভোটের নিরিখে এই ৫৯ আসনের ৪৫টি ছিল বিজেপি-র জেতা। একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধরিত হবে এ দিন। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন, কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের মতো নেতারা রয়েছেন এই তালিকায়। বাংলাতেও তালিকাটা কম বড় নয়। তৃণমূলের দেব, সুব্রত মুখোপাধ্যায়, মৃগাঙ্ক মাহাত, মানস ভুঁইয়া, শিশির অধিকারীর মতো প্রার্থীদের পাশাপাশি রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ভারতী ঘোষরা। বাংলার যে আটটি কেন্দ্রে এ দিন ভোট হচ্ছে সেগুলি হল- তমলুক, কাঁথি, মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর আসনে। ভোটের আগের রাতেই হিংসার ঘটনা ঘটেছে ঝাড়গ্রামে। বিজেপি বুথ সহ সভাপতিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। গত লোকসভায় এই আট আসনই জিতেছিল তৃণমূল। কিন্তু এ বার পরিস্থিতি আলাদা। জঙ্গলমহলের একাধিক জয়গায় গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে গেরুয়া শিবির। চারটি কেন্দ্রে প্রার্থী বদল করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম দফায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও হিংসা আটকানো যায়নি। হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল। এখন দেখার কী ভাবে কাটে ষষ্ঠ দফা। ভোটের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন দ্য ওয়াল.ইন-এ।

```