Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আমাদের চারপাশে একশো জনের মধ্যে ১১ জন ডায়াবেটিস রোগী, ৩৬ জন ভুগছেন উচ্চ রক্তচাপে

দ্য ওয়াল ব্যুরো: ডায়াবেটিস ও হাইপারটেনশন (diabetic) (hypertension)। যত দিন যাচ্ছে, শব্দদুটো যেন আমাদের চারপাশে জাঁকিয়ে বসছে। বয়স তিরিশের কোঠায় পৌঁছনোর আগেই ডাক্তাররা সতর্ক করছেন, 'খাওয়া কন্ট্রোলে রাখুন', 'যতটা পারেন স্ট্রেস-ফ্রি ভাবে ঘুমোন

আমাদের চারপাশে একশো জনের মধ্যে ১১ জন ডায়াবেটিস রোগী, ৩৬ জন ভুগছেন উচ্চ রক্তচাপে

শেষ আপডেট: 8 June 2023 15:16

দ্য ওয়াল ব্যুরো: ডায়াবেটিস ও হাইপারটেনশন (diabetic) (hypertension)। যত দিন যাচ্ছে, শব্দদুটো যেন আমাদের চারপাশে জাঁকিয়ে বসছে। বয়স তিরিশের কোঠায় পৌঁছনোর আগেই ডাক্তাররা সতর্ক করছেন, 'খাওয়া কন্ট্রোলে রাখুন', 'যতটা পারেন স্ট্রেস-ফ্রি ভাবে ঘুমোন!' এবার বিশ্ববিখ্যাত মেডিক্যাল পত্রিকা 'ল্যান্সেট'-এর এক সর্বভারতীয় সমীক্ষায় দেখা যাচ্ছে, ১১.৪ শতাংশ মানুষ কোনও না কোনওভাবে ডায়াবেটিক সমস্যায় আক্রান্ত, পক্ষান্তরে প্রায় ৩৫.৫ শতাংশ ভুগছেন হাইপারটেনশনে।

'নন কমিউনিকেবল ডিজিজ' বা অসংক্রামক রোগের ওপর করা এই সমীক্ষা চালিয়েছিল 'মাদ্রাজ ডায়াবেটিক রিসার্চ ফাউন্ডেশন'। সহযোগিতা করেছে 'ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ' বা আইসিএমআর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রায় দেশজোড়া চলা এই সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে 'দ্য ল্যান্সেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি' পত্রিকায়।

সমীক্ষায় এও বেরিয়ে এসেছে যে, সাধারণ 'ওবেসিটি' এবং তলপেটের 'ওবেসিটি' হার যথাক্রমে রয়েছে ২৮.৬ শতাংশ ও ৩৯.৫ শতাংশে।

আরও নানা উদ্বেগজনক তথ্য বেরিয়ে এসেছে এই সমীক্ষায়। দেখা যাচ্ছে, নাগরিকদের ২৪ শতাংশ 'হাইপোকোলেস্টেরোলেমিয়া'-তে ভোগেন। যেখানে ফ্যাট বা স্নেহপদার্থ ক্রমশ ধমনীর দেওয়ালে জমতে থাকে, যা হৃদরোগের সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দেয়। ১৫.৩ শতাংশের রয়েছে 'প্রাক-ডায়াবেটিস' বা প্রিডায়াবেটিস লক্ষণ। মেয়ো ক্লিনিকের ওয়েবসাইট বলছে, 'প্রিডায়াবেটিস' মানে রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ স্বাভাবিকের চাইতে বেশি, কিন্তু আবার 'টাইপ-২ ডায়াবেটিস' বলে গণ্য করার মত বেশি নয়।

সংখ্যার বিচারে সমীক্ষকেরা অনুমান করছেন, ২০২১ সালের হিসেবে দেশে ১০১ মিলিয়ন ডায়াবেটিস রোগী, ১৩৬ মিলিয়ন ছিলেন প্রিডায়াবেটিক, ৩১৫ মিলিয়ন লোকের উচ্চ-রক্তচাপজনিত সমস্যা, ২৫৪ মিলিয়ন মানুষের সাধারণ 'ওবেসিটি' ও ৩৫১ মিলিয়ন লোকের 'অ্যাবডমিনাল ওবেসিটি'-র সমস্যা ছিল।

২০০৮ থেকে ২০২০ সাল অবধি, সুদীর্ঘ সময় ধরে ১,১৩,০৪৩ জন নাগরিকের ওপর এই সমীক্ষা চালিয়েছিলেন বিজ্ঞানীরা। তার মধ্যে ৭৯,৫০৬ জন ছিলেন গ্রামবাসী ও ৩৩,৫৩৭ জনকে বেছে নেওয়া হয়েছিল শহরাঞ্চল থেকে। সমীক্ষকদের তরফে ডাঃ আর এম অঞ্জনা বলেছেন, 'এই রিপোর্টেই পরিষ্কার, দেশে অ-সংক্রামিত রোগ কী বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে! খুব তাড়াতাড়ি এই নিয়ে বিস্তারিত পদক্ষেপ করা দরকার।'

এর আগেও যদিও একাধিকবার নানা সমীক্ষায় ভারতে বাড়তে থাকা নানা ক্রনিক ব্যাধির প্রকোপ বাড়ার কথা ধরা পড়েছে। 'জাতীয় পরিবার-স্বাস্থ্য সমীক্ষা' বা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের রিপোর্টেও এসেছে, ১৫ বছরের বেশি বয়সের ২১ শতাংশ মেয়ে ও ২৪ শতাংশ পুরুষ হাইপারটেনশনে ভোগেন। ডায়াবেটিসের বাড়বাড়ন্ত নিয়ে সতর্কবার্তা এসেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা 'হু'-এর তরফেও। ডাঃ অঞ্জনার কথায়, এর ফলে 'কার্ডিওভাস্কুলার' রোগের সমস্যা পরে উদ্বেগজনক হারে বাড়তে পারে।

তিন-তিনটে টম ক্রুজ! কাকে ছেড়ে কাকে দেখবেন, আসলই বা কোনজন? ধন্দে নেটিজেনরা


```