
শেষ আপডেট: 15 August 2023 07:54
দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছরের মতোই স্বাধীনতা দিবসে (15th August) রাজ্যের পুলিশ অফিসারদের পুরস্কৃত (11 IAS got award) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Police Medal)। সেই সঙ্গে এদিন ১১ জন আইএএস অফিসারকেও বিশেষ সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী। তাঁদের কর্মজীবনে ভাল কাজের জন্য এই সংবর্ধনা।
উল্লেখ্য, বাংলায় ২০১৪ সালে প্রথম সিভিল সার্ভিস অফিসারদের সম্মান প্রদান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর অজ্ঞাত কারণে সিভিল সার্ভিস অফিসারদের সম্মান প্রদান আর করা হয়নি। ৮ বছর পর ফের আইএএস অফিসারদের স্বাধীনতা দিবসে সম্মান প্রদান করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
আজ রেড রোডের অনুষ্ঠানে ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ দেওয়া হয় এক জন আইপিএস অফিসারকে। তিনি হলেন, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব।
স্বাধীনতা দিবসে ‘মুখ্যমন্ত্রী পুলিশ পদক’ পাচ্ছেন ৬ জন আইপিএস অফিসার
এছাড়াও এদিন ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ সম্মান পেলেন পাঁচ জন আইপিএস অফিসার। এঁদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।
যাদবপুরে আসছে না ইউজিসির প্রতিনিধি দল, সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে!