Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

৫০ টা গোলাপ ৩০ টাকা, বর্ধমানের গোলাপবাগে যেন চৈত্র সেল!

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান : কাপড়ের দোকানের সীমানা পেরিয়ে চৈত্র সেলের ধাক্কা এসে লাগল বর্ধমানের গোলাপ বাগে। গত কয়েক দিন ধরে বেলা বাড়তেই রাশি রাশি গোলাপ গাড়ি বোঝাই হয়ে চলে আসছে প্রতিদিন। তারপর তিরিশ টাকায় একেবারে ৫০ পিস টাটকা লাল গোলাপ। সস্

৫০ টা গোলাপ ৩০ টাকা, বর্ধমানের গোলাপবাগে যেন চৈত্র সেল!

শেষ আপডেট: 11 April 2019 09:48

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান : কাপড়ের দোকানের সীমানা পেরিয়ে চৈত্র সেলের ধাক্কা এসে লাগল বর্ধমানের গোলাপ বাগে। গত কয়েক দিন ধরে বেলা বাড়তেই রাশি রাশি গোলাপ গাড়ি বোঝাই হয়ে চলে আসছে প্রতিদিন। তারপর তিরিশ টাকায় একেবারে ৫০ পিস টাটকা লাল গোলাপ। সস্তায় গোলাপ কিনতে প্রতিদিন মানুষ হাজির হচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে বিধান স্ট্যাচুর মোড়ে। এমনিতে সারা বছরই গোলাপের দাম থাকে। বিয়ের বাজারে ও ভ্যালেন্টাইন ডে তে তা হয় আকাশছোঁয়া। কিন্তু এ বার গোলাপবাগে এসে দাঁড়ালে মনে হচ্ছে শেষ বসন্তে যেন গোলাপের বাজারে সূচকের মারাত্মক পতন। বিক্রেতা সুকুমার ভট্টাচার্য বললেন, “এ বার গোলাপের চাষ খুব ভালো হয়েছে। তাছাড়া এখন বিয়ের তারিখ নেই। এ দিকে গরম বাড়ছে। ফুল শুকিয়ে যাচ্ছে। নষ্ট হয়ে  যাচ্ছে। তাই কম দামে চাষিরা ফুল বিক্রি করে দিচ্ছেন।” মূলত নদিয়া থেকে গোলাপ আসছে বর্ধমানের বাজারে। বিক্রেতারাই জানাচ্ছেন, প্রতিদিন গড়ে ৮ লক্ষ পিস গোলাপ বিক্রি হচ্ছে গোলাপবাগ ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে স্কুল পড়ুয়া কিংবা পথ চলতি মানুষজন সকলেই আকৃষ্ট হচ্ছেন। বাড়ি যাওয়ার আসার পথে তিরিশ টাকায় নিয়ে যাচ্ছেন এক গোছা গোলাপ। গোলাপ হাতে নিজস্বী তোলারও ধূম লেগেছে গোলাপবাগে। কারণ ক্রেতাদের অধিকাংশই পড়ুয়া। তাঁদের কথায়, “এমন গোলাপের ঢল অনেক দিন দেখিনি। ভ্যালেন্টাইনস ডে তে যদি এর ছিটেফোঁটাও থাকতো।”

```