Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবান্নে বড়মার চিঠি, কিন্তু সই তারই কি না, তাই নিয়ে ধন্দ ও দ্বন্দ্ব

দ্য ওয়াল ব্যুরো : এনআরসি ঢুকে পড়ল ঠাকুরনগরের ঠাকুরবাড়িতেও। নাগরিকত্ব বিল সমর্থন না করলে লোকসভা ভোটে তৃণমূলের পাশ থেকে সড়ে দাঁড়াবে মতুয়ারা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠানো মতুয়া মহা সংঘের বড়মার 'সই করা' এই চিঠি নিয়ে দিনভর তোলপাড় হল ঠাকুরবাড

নবান্নে বড়মার চিঠি, কিন্তু সই তারই কি না, তাই নিয়ে ধন্দ ও দ্বন্দ্ব

শেষ আপডেট: 11 February 2019 13:37

দ্য ওয়াল ব্যুরো : এনআরসি ঢুকে পড়ল ঠাকুরনগরের ঠাকুরবাড়িতেও। নাগরিকত্ব বিল সমর্থন না করলে লোকসভা ভোটে তৃণমূলের পাশ থেকে সড়ে দাঁড়াবে মতুয়ারা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠানো মতুয়া মহা সংঘের বড়মার 'সই করা' এই চিঠি নিয়ে দিনভর তোলপাড় হল ঠাকুরবাড়ি। আজ বীণাপাণিদেবীর সই করা চিঠি হাতে নিয়ে ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করেন তাঁর নাতি, বিজেপি নেতা শান্তনু ঠাকুর। ঠিক তার পরেই ওই চিঠি বড়মা সই করতে পারেন না বলে মন্তব্য করেন বড়মার ছেলের বউ, তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। শান্তনু জানান, যে চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে দু এক দিনের ভেতর নাগরিকত্ব বিল পেশ হবে রাজ্যসভায়। তখন যেন তৃণমূলের পক্ষ থেকে তা সমর্থন করা হয়। মুখ্যমন্ত্রী মতুয়াদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে উল্লেখ করে ওই চিঠিতে বলা হয়েছে, যদি তৃণমূল নাগরিকত্ব বিল সমর্থন না করে, তাহলে আগামী লোকসভার ভোটে মতুয়ারা তৃণমূলের পাশ থেকে সরে দাঁড়াবে। এরপরেই সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, “বড়োমার একশো বছর হয়ে গেছে। তিনি ঠিক করে সই করতে পারেন না। ওঁর সই নিয়ে তদন্ত হোক।” পাশাপাশি তাঁর দাবি, দল এই নাগরিকত্ব বিলে সমর্থন দিলে ক্ষতি হবে মতুয়াদের। অসমের মত পরিস্থিতি হবে এই রাজ্যে। মতুয়া ভোট কোনদিকে তা নিয়ে গত কয়েক বছর ধরেই জোর টানাপড়েন চলছে তৃণমূল ও বিজেপির।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতুয়া মহাসংঘের বড়মার সুসম্পর্ক মাথায় রেখেও সম্প্রতি সেখানে ভাগ বসানোর চেষ্টায় কসুর করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  দোসরা ফেব্রুয়ারি ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের অনুষ্ঠানে যোগ দিতে এসে ঠাকুরবাড়িতে গিয়ে বড়মার আশীর্বাদ নিয়ে যান মোদী। তৃণমূল ছেড়ে যাওয়া মুকুল রায়ের উপস্থিতি ছাড়া যা সম্ভব হতো না বলে তৃণমূল শিবিরের দাবি। যার জন্য মতুয়ারা কার পাশে দেখাতে পরের দিনই সেখানে পাল্টা জনসভা করে রাজ্যের শাসকদল।  এনআরসি নিয়ে সবুজ আর গেরুয়া শিবিরের কাজিয়াও তুঙ্গে। তাই লোকসভা ভোটের আগে ঠাকুরবাড়ির গেরুয়া অংশ এনআরসিকে হাতিয়ার করলে পাল্টা শিবির যে ছেড়ে কথা বলবে না এটাই ভাবাই বাহুল্য। অন্যদিকে বয়সের ভারে ন্যুব্জ হলেও বড়মাই এখনও শেষ কথা। তাই তাঁকে সামনে রেখেই এনআরসি ইস্যুতে লড়াইয়ে নেমে পড়ল ঠাকুরবাড়ি। চিঠিতে সত্যিই কি তিনি সই করেছেন, না ব্যাপারটা অন্যরকম, জলঘোলা চলছেই।  

```