Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের জালে সাত বাংলাদেশি গরু পাচারকারী

দ্য ওয়াল ব্যুরো, সুতি: শীত পড়তেই সীমান্তের বিভিন্ন এলাকায় ফের শুরু হয়েছে গরু পাচার। সেই তালিকায় প্রথম দিকেই ছিল সুতির বিভিন্ন গ্রামের নাম। সেই ট্রাডিশন এখনও চলছে। গত এক মাসে সুতির বিভিন্ন জায়গা থেকে প্রায় শ’খানেক গরু এবং জনা দশেক পাচারকারীক

পুলিশের জালে সাত বাংলাদেশি গরু পাচারকারী

শেষ আপডেট: 10 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, সুতি: শীত পড়তেই সীমান্তের বিভিন্ন এলাকায় ফের শুরু হয়েছে গরু পাচার। সেই তালিকায় প্রথম দিকেই ছিল সুতির বিভিন্ন গ্রামের নাম। সেই ট্রাডিশন এখনও চলছে। গত এক মাসে সুতির বিভিন্ন জায়গা থেকে প্রায় শ’খানেক গরু এবং জনা দশেক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ও বিএসএফ জওয়ানেরা।  মঙ্গলবার ভোররাতেও গরু পাচারের সময় সাত জনকে হাতে নাতে ধরে সুতি থানার পুলিশ। পাচারকারীদের সাত জনই বাংলাদেশি, এমনটাই জানিয়েছে পুলিশ।  গোপন সূত্রে খবর পেয়ে, সুতির লক্ষীপুর এলাকা থেকে ওই সাত জনকে গ্রেফতার করা হয়।  পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম জহরুল ইসলাম, ইসমাইল হোসেন, আমিন মোহ, মহম্মদ খোদাবক্স, মহম্মদ বাবুল শেখ, রবিউল ইসলাম ও তারিকুল ইসলাম। সকলেরই বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০টি গরু। বিএসএফের দাবি, গরু পাচারের অন্যতম প্রধান রুট সরলা গ্রামের মাঠ এবং রাস্তা। এই পথ ধরে অতি সহজেই সুতির চাঁদের মোড় ও আহিরণ সেতু দিয়ে বাংলাদেশ সীমান্তে পৌঁছে যাওয়া যায়। স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, সেই পথ দিয়েই পাচারকারীরা সরলা গ্রামের পথেই এক পাল গরু নিয়ে যাচ্ছিল বাংলাদেশ সীমান্তের দিকে। আগে থেকেই খবর পেয়ে ওঁৎ পেতেছিল সুতি থানার পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ।  

```