Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

বাড়ির কাছে ড্রেন থেকে উদ্ধার রেলের স্টেশন মাস্টারের দেহ

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : বাড়ির কাছের ড্রেন থেকে উদ্ধার হল ডায়মন্ডহারবার রেল স্টেশনের স্টেশন মাস্টারের দেহ। এই ঘটনা ঘিরে সোমবার সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি হয় ডায়মন্ডহারবার থানা এলাকার ১১ নম্বর ওয়ার্ডে। পুলিশসূত্রে জানা গেছে, মৃত ন

বাড়ির কাছে ড্রেন থেকে উদ্ধার রেলের স্টেশন মাস্টারের দেহ

শেষ আপডেট: 11 November 2019 07:45

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : বাড়ির কাছের ড্রেন থেকে উদ্ধার হল ডায়মন্ডহারবার রেল স্টেশনের স্টেশন মাস্টারের দেহ। এই ঘটনা ঘিরে সোমবার সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি হয় ডায়মন্ডহারবার থানা এলাকার ১১ নম্বর ওয়ার্ডে। পুলিশসূত্রে জানা গেছে, মৃত নির্মলকুমার (২৯) বিহারের বাসিন্দা। চাকরিসূত্রে এখানে এসেছিলেন। ১১ নম্বর ওয়ার্ডে একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। রবিবার সন্ধ্যায় বাজার করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর ফিরে আসেননি। রাতভর তার খোঁজ না পেয়ে পুলিশকে জানিয়েছিল পরিবার। এরপর সোমবার ভোরে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নিকাশি নালা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ডায়মন্ডহারবারে তিনি একাই থাকতেন বলে জানা গেছে। তবে কয়েকদিন আগে ভাগলপুর থেকে তাঁর স্ত্রী সোনালি কুমারী ও শ্যালক ডায়মন্ডহারবারে আসেন। নির্মলকুমার ও সোনালীর একটি সন্তানও রয়েছে। তাঁর স্ত্রী জানান, রবিবার সন্ধ্যায় কাজ থেকে ফিরে বাজারের দিকে গিয়েছিলেন তিনি। অনেকক্ষণ বাড়ি না ফেরায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশকেও জানান। ভোরের দিকে পড়শিরা ড্রেনের পাশে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। ডায়মন্ডহারবার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।  

```