Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গঙ্গাসাগরের যাত্রাপথে ১০০ শতাংশ টিকাকরণের টার্গেট দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো : ভারতে সবচেয়ে বেশি লোকসমাগম হয় কুম্ভমেলায়। তার পরেই আছে গঙ্গাসাগর মেলা (Ganga Sagar Mela)। রাজ্যসরকার স্থির করেছে, যে পথ দিয়ে গঙ্গাসাগর মেলায় যেতে হয়, সেখানে ১০০ শতাংশ মানুষকেই কোভিডের টিকা দেওয়া হবে। অর্থাৎ কলকাতার আউট্রাম

গঙ্গাসাগরের যাত্রাপথে ১০০ শতাংশ টিকাকরণের টার্গেট দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের

শেষ আপডেট: 18 September 2021 16:10

দ্য ওয়াল ব্যুরো : ভারতে সবচেয়ে বেশি লোকসমাগম হয় কুম্ভমেলায়। তার পরেই আছে গঙ্গাসাগর মেলা (Ganga Sagar Mela)। রাজ্যসরকার স্থির করেছে, যে পথ দিয়ে গঙ্গাসাগর মেলায় যেতে হয়, সেখানে ১০০ শতাংশ মানুষকেই কোভিডের টিকা দেওয়া হবে। অর্থাৎ কলকাতার আউট্রাম ঘাট থেকে শুরু করে কাকদ্বীপ, নামখানা এবং সাগর দ্বীপ সহ দক্ষিণ ২৪ পরগনার এক বিস্তীর্ণ অঞ্চলের প্রত্যেক বাসিন্দাকেই কোভিডের ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। প্রসঙ্গত, কোভিড সংক্রমণ যদি আর না বাড়ে, তাহলে গতবছর গঙ্গাসাগরে যে কড়াকড়ি করা হয়েছিল, এবছর তা অনেকাংশে কমবে বলে অনেকের মত। এবার গঙ্গাসাগরে মেলা হবে ২০২২ সালের ১৩-১৬ জানুয়ারি। ১৫ জানুয়ারি রাত তিনটে থেকে গঙ্গায় ডুব দেবেন পুণ্যার্থীরা। এর মধ্যে শনিবার জানা যায়, কোভিড টিকাকরণে নজির গড়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ২০২১ সালের ১৬ জানুয়ারি টিকাকরণ শুরু হয়। তার ১০৫ দিনের মাথায়, অর্থাৎ ৩০ এপ্রিলের মধ্যে টিকা দেওয়া হয় এক কোটি। তার পরে ৫৪ দিন, অর্থাৎ ২৩ জুনের মধ্যে ভ্যাকসিন দেওয়া হয় দু'কোটি। তার ২৯ দিনের মধ্যে অর্থাৎ ৩১ অগাস্ট ভ্যাকসিন দেওয়া হয় চার কোটি। এরপর ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। অর্থাৎ এক কোটি ডোজ দেওয়া হয়েছে মাত্র ১৮ দিনে। এটা সারা দেশের কাছেই একটা নজির। এদিন সন্ধ্যা পর্যন্ত দেওয়া হয়েছে ১১ লক্ষ ৫০ হাজার ডোজ। রাজ্যবাসীদের মধ্যে যাঁরা ভ্যাকসিন পাওয়ার উপযুক্ত, তাঁদের ৫০ শতাংশ অন্তত একটি ডোজ পেয়েছেন।

```