Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ বছরেই ডক্টরেট অশোকনগরের খুদে! প্রতিভা দিয়েই বাজিমাত

দ্য ওয়াল ব্যুরো: মাত্র দশ বছর বয়সেই চমক। ১১টি বিভিন্ন ধারার নাচ আয়ত্ত করে নজির গড়লেন অশোকনগরের হিরণ চক্রবর্তী। তার এই অসামান্য প্রতিভা তাকে এনে দিল ডক্টরেট উপাধি। তার ঘরে শুধুই পুরস্কারের ছড়াছড়ি। ৪০০টিরও বেশি পুরস্কার শোভা পাচ্ছে তার ঘরে।

১০ বছরেই ডক্টরেট অশোকনগরের খুদে! প্রতিভা দিয়েই বাজিমাত

শেষ আপডেট: 9 January 2022 07:50

দ্য ওয়াল ব্যুরো: মাত্র দশ বছর বয়সেই চমক। ১১টি বিভিন্ন ধারার নাচ আয়ত্ত করে নজির গড়লেন অশোকনগরের হিরণ চক্রবর্তী। তার এই অসামান্য প্রতিভা তাকে এনে দিল ডক্টরেট উপাধি। তার ঘরে শুধুই পুরস্কারের ছড়াছড়ি। ৪০০টিরও বেশি পুরস্কার শোভা পাচ্ছে তার ঘরে। নাচকে মননে আত্মস্থ করে একাধিক শিরোপা অর্জন করেছে এই দশ বছরের খুদে। নানা সম্মান সে পেয়েছে গত দু'বছরে লকডাউনের মত পরিস্থিতির মধ্যে। করোনা পরিস্থিতিতে দেশের ১৫টি রাজ্য থেকে দু'শোর উপরের প্রথম পুরস্কার পেয়েছে সে। কয়েকমাস আগেই পেয়েছে ইন্ডিয়ান বুক অব রেকর্ডের খেতাব। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে ডক্টরেট উপাধি। সরকার অনুমোদিত হরিয়ানার একটি সংস্থা এই উপাধি তাকে দিয়েছে। মাত্র ১০ বছর বয়সেই ১১টি ডান্স ফর্ম শিখে ফেলেছে সে। সেই তালিকায় আছে ভরতনাট্যম, সালসা, বলিউড হিপহপ, ক্রিয়েটিভ, রিজিওনাল, ফোক ইত্যাদি নৃত্য কৌশল। তার প্রতিভা মুগ্ধ করেছে সকলকে। পরিবারের সাহায্যে সে তার প্রতিভাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। এখানেই থেমে থাকতে নারাজ সে। ভবিষ্যতে আরও ভাল নৃত্য পরিবেশন করতে বদ্ধ পরিকর। তাঁর কথায়, 'বড় হয়ে ভালো নৃত্যশিল্পী হব।' সন্তানের এই সাফল্যে স্বভাবতই খুশি পরিবার। মা রুমকি চক্রবর্তীর গলাতেও সেই আনন্দের রেশ। 'করোনায় যখন গৃহবন্দি হয়ে পড়েছিল সবাই তখন মনে হয়েছিল ছেলে কিভাবে নাচটা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একের পর সম্মান ও পুরস্কার পেয়েছে সে।' দেড় বছর বয়স থেকেই নাচের প্রতি আগ্রহ হিরণের। সেই আগ্রহের খোঁজ পেতেই পিছিয়ে আসেননি বাবা-মা। যখনই সুযোগ পেয়েছে মঞ্চের দরজা খুলে দিয়েছেন তার সামনে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সাফল্য পেয়েছে এই খুদে।

```