Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

৫ দিনেই সুপারহিট স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ১০ হাজার পড়ুয়া ঋণ চাইলেন ৫৫০ কোটি

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের নতুন প্রকল্প 'স্টুডেন্টস ক্রেডিট কার্ড'। ভোটের আগেই এর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে নবান্ন থেকে এই কার্ডের উদ্বোধন করতে করতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'ছেলেমেয়েদের পড়

৫ দিনেই সুপারহিট স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ১০ হাজার পড়ুয়া ঋণ চাইলেন ৫৫০ কোটি

শেষ আপডেট: 5 July 2021 16:55

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের নতুন প্রকল্প 'স্টুডেন্টস ক্রেডিট কার্ড'। ভোটের আগেই এর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে নবান্ন থেকে এই কার্ডের উদ্বোধন করতে করতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'ছেলেমেয়েদের পড়াশোনার জন্য আর ভাবনা নেই, পাশে আছে রাজ্য সরকার।' তারপর থেকেই হু হু করে বেড়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা। সূত্রের খবর গত ৫ দিনে এই কার্ডের জন্য প্রায় ৫৫০ কোটি টাকা ঋণের আবেদন জমা পড়েছে। আবেদন করেছে প্রায় ১০ হাজার পড়ুয়া। নবান্ন সূত্রে জানা গেছে, ছাত্রছাত্রীরা গড়ে ৫ লক্ষ টাকা করে ঋণ চেয়েছে। এদের মধ্যে এই রাজ্যে থেকেই পড়াশোনা করতে চায় ৭ হাজার পড়ুয়া, উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায় আরও হাজার তিনেক। মাত্র পাঁচ দিনেই এত বিপুল পরিমাণ আবেদনকে ইতিবাচক বলে মনে করছে শিক্ষা দফতর। যদিও জানা গেছে, জেলার তুলনায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা থেকেই বেশি আবেদন জমা পড়েছে। এদের মধ্যে আবার তুলনামূলক এগিয়ে দক্ষিণ কলকাতার কিছু অংশ। নতুন প্রকল্পে রাজ্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে এই অভূতপূর্ব সাড়া পেয়ে উচ্ছ্বসিত সরকারও। শিক্ষা দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, এখন আমাদের লক্ষ্য আবেদনকারীর সংখ্যা এক লাখে পৌঁছে দেওয়া। আগামী পরশু রাজ্যের বাজেট অধিবেশনে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য অর্থ বরাদ্দ থাকবে বলেও জানা যাচ্ছে সূত্রের খবরে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজ্যের সমস্ত পড়ুয়া চাইলেই তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋণ নিতে পারবে। ব্যাঙ্কে কার্ড দেখিয়ে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। দশম শ্রেণী থেকে স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারাও এই কার্ডের সুবিধা পাবে। এর জন্য ব্যাঙ্কে কোনও গ্যারান্টার লাগবে না। সরকারই হবে এর গ্যারান্টার।

```