https://youtu.be/tZ0_8AEk7ZQ
দ্য ওয়াল ব্যুরো: মেরিন ড্রাইভের (Digha Marine Drive) মজা নিতে পর্যটকদের আর যেতে হবে না আরব সাগরের পাড়ে মুম্বইতে (Mumbai)। এবার এ রাজ্যেও উদ্বোধনের অপেক্ষায় মেরিন ড্রাইভ। দিঘা থেকে সটান মন্দারমণি (Digha) পৌ
দ্য ওয়াল ব্যুরো: মেরিন ড্রাইভের (Digha Marine Drive) মজা নিতে পর্যটকদের আর যেতে হবে না আরব সাগরের পাড়ে মুম্বইতে (Mumbai)। এবার এ রাজ্যেও উদ্বোধনের অপেক্ষায় মেরিন ড্রাইভ। দিঘা থেকে সটান মন্দারমণি (Digha) পৌঁছে যাওয়া যাওয়া যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্পের সাহায্যে। রইল দিঘার মেরিন ড্রাইভ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা আপনাকে জানতেই হবে-
দিঘা থেকে মন্দারমণি পর্যন্ত চোখধাঁধানো মেরিন ড্রাইভ তৈরি করেছে রাজ্য সরকার।
২০১৫ সালে দিঘায় মেরিন ড্রাইভের পরিকল্পনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম দিয়েছিলেন ‘সৈকত সরণি’। এই প্রোজেক্টে বরাদ্দ হয়েছিল ৭০ কোটি টাকা।
মুম্বইয়ের ধাঁচে তৈরি এই মেরিন ড্রাইভ ৩০ কিলোমিটার লম্বা।
মুম্বইতে যে মেরিন ড্রাইভ আছে তার দৈর্ঘ্য মাত্র ৩ কিলোমিটার।
দিঘা থেকে শঙ্করপুর হয়ে তাজপুর ছুঁয়ে বাংলার মেরিন ড্রাইভ সোজা পৌঁছে দেবে মন্দারমণিতে।
সমুদ্রের ধার ঘেঁষে মসৃণ ঝাঁ চকচকে এই রাস্তা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে।
শুধু সমুদ্র নয়, ঝাউবনের সবুজ হাতছানি, সুবিস্তৃত জলাভূমিতে হরেক মাছের চাষ আর রঙবেরঙের পাখি—সব মিলিয়ে পর্যটকদের জন্য সৌন্দর্যের ডালি সাজাচ্ছে মেরিন ড্রাইভ।
গত বছর ইয়াস ঘূর্ণিঝড়ের সময় মেরিন ড্রাইভের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুর্যোগ কাটিয়ে দ্রুতগতিতে ফের কাজ শুরু হয়েছে। মেরিন ড্রাইভের দায়িত্বে আছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
দিঘার মেরিন ড্রাইভ আনুষ্ঠানিকভাবে এখনও চালু হয়নি। তবে কাজ প্রায় শেষের দিকে, খুব শিগগিরই এর উদ্বোধন হবে।