Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তারকেশ্বরে বাবাকে বাঁচাতে গিয়ে মারে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার

দ্য ওয়াল ব্যুরো, হুগলি :  দশম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে তারকেশ্বরের বাসুদেবপুর গ্রামে ওই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম সৌরভ পাত্র

তারকেশ্বরে বাবাকে বাঁচাতে গিয়ে মারে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার

শেষ আপডেট: 10 April 2019 08:25

দ্য ওয়াল ব্যুরো, হুগলি :  দশম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে তারকেশ্বরের বাসুদেবপুর গ্রামে ওই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম সৌরভ পাত্র (১৬)। মঙ্গলবার সন্ধ্যায় তুমুল ঝড় বৃষ্টিতে ছিড়ে পড়েছিল ইলেকট্রিকের তার। বন্ধ হয়ে গেছিল তারকেশ্বর থানার বালিগড়ি অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ।হঠাৎ বিদ্যুৎ এলে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য সেই সময় ট্রান্সফর্মারে চাবি দিয়ে বন্ধ করে দিয়েছিলেন বাসুদেবপুর গ্রামের বাসিন্দা অরূপ পাত্র। আর এই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। স্থানীয় বাসিন্দারা জানান, কেন ট্রান্সফর্মারে তালা দেওয়া হল, তাই নিয়ে অরূপবাবুর উপর চড়াও হন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য কাজল দাসের স্বামী রাজেশ দাস। বালিগড়ি এক নম্বর পঞ্চায়েতের অস্থায়ী কর্মী তিনি। অভিযোগ, বচসা চলাকালীনই অরূপবাবুকে মারধর শুরু করেন তিনি। বাবাকে বাঁচাতে ছুটে আসে সৌরভ। তখন অরূপবাবুকে ফেলে সৌরভকে মারধর শুরু করেন তিনি। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় ওই কিশোর। স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রাজেশ। তাঁর ভাই বিশ্বজিৎ দাসকে আটক করা হয়েছে। এ দিকে সামান্য ঘটনার জেরে সৌরভের এমন পরিণতিতে হতবাক তার পরিবার। শোকের আবহ গোটা গ্রামেও। বালিগড়ি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল সৌরভ। শোকের ছায়া নেমেছে তার স্কুলেও। এলাকার বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের দলের তরফেও তদন্ত হবে। কেউ দোষী প্রমাণিত হলে অবশ্যই তার শাস্তি হবে।  দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

```