Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের দিন ঘোষণা হতেই রাজ্যজুড়ে প্রচারের ঢাকে কাঠি

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম : ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই জেলায় জেলায় প্রচারে সামিল হল বিভিন্ন রাজনৈতিক দল। কোথাও রঙ তুলি নিয়ে দেওয়াল লিখন, কোথাও আবার রীতিমতো জমকালো মিছিল। রবিবার বিকালে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করে  নির্বাচন কমিশন।

ভোটের দিন ঘোষণা হতেই রাজ্যজুড়ে প্রচারের ঢাকে কাঠি

শেষ আপডেট: 10 March 2019 16:55

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম : ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই জেলায় জেলায় প্রচারে সামিল হল বিভিন্ন রাজনৈতিক দল। কোথাও রঙ তুলি নিয়ে দেওয়াল লিখন, কোথাও আবার রীতিমতো জমকালো মিছিল। রবিবার বিকালে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করে  নির্বাচন কমিশন। নির্ধারিত সূচি অনুযায়ী বোলপুর ও বীরভূম লোকসভা আসনে ভোট নেওয়া হবে ১৯ মে।  কমিশনের ঘোষণা শেষ হতেই প্রচারের কাজে নেমে পড়লেন অনুব্রত। বোলপুরে নিচুপট্টিতে তৃণমুল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পাশের দেওয়ালে নিজের হাতে দলের প্রতীক চিহ্নে রঙ ভরেন তিনি।প্রার্থীর নাম যেহেতু ঘোষণা হয়নি, তাই আপাতত ঘাস ফুলের ছবি এঁকে লেখা হল এই চিহ্নে ভোট দিন। সাংবাদিকদের অনুব্রত বললেন, "আজ থেকেই আমরা দেওয়াল লিখন শুরু করে দিলাম। আমাদের নেত্রী কারও নাম এখনও ঘোষণা করেননি, তাই শুধু প্রতীক আঁকা হল।" নির্বাচনের দিন ঘোষণা হতেই রবিবাসরীয় সন্ধ্যায়  রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ঢাক বাজিয়ে মিছিল করে ‘ভোট দিন’ রব তুললেন সিপিআইএম নেতা মহাম্মদ সেলিম।  শহরের শিলিগুড়ি মোড় থেকে ঢাক বাজিয়ে বিশাল মিছিল করে ভোট প্রচার শুরু করলেন তিনি। মিছিলে সিপিআইএম  কর্মী সমর্থকদের ভিড় ছিল নজরে পড়ার মতো। মিছিলের পুরোভাগে ছিলেন সেলিম নিজে। গত লোকসভা ভোটে রায়গঞ্জ আসনে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মহম্মদ সেলিম। কিন্তু কংগ্রেসের সঙ্গে আসন রফা প্রসঙ্গে এ বার শুরুতেই গোল বাধে এই কেন্দ্রটি নিয়ে। দীপা দাশমুন্সিকে প্রার্থী করতে রায়গঞ্জ আসনের দাবিদার ছিল কংগ্রেস। আবার জেতা আসন হওয়ায় বামেরাও তা ছাড়তে নারাজ ছিল। তবে শেষ পর্যন্ত সমস্যা মেটে। তাই ভোট ঘোষণার পর প্রচার শুরু করতে আর দেরি করেননি রায়গঞ্জ আসনের বাম প্রার্থী।

```