Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামরাজাতলা স্টেশনে বেলাইন লোকাল ট্রেন, দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত ট্রেন চলাচল

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোকাল ট্রেন। সোমবার বিকেলে রামরাজাতলা স্টেশনে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের কয়েকটি বগি। ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত।  ঘটনাস্থলে পৌঁছেছেন রেলে উচ্চ আধিকারিকরা।

রামরাজাতলা স্টেশনে বেলাইন লোকাল ট্রেন, দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত ট্রেন চলাচল

শেষ আপডেট: 9 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোকাল ট্রেন। সোমবার বিকেলে রামরাজাতলা স্টেশনে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের কয়েকটি বগি। ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত।  ঘটনাস্থলে পৌঁছেছেন রেলে উচ্চ আধিকারিকরা। শুরু হয়েছে মেরামতির কাজ। রেল সূত্রে খবর, খড়্গপুর ওয়ার্কশপ থেকে টিকিয়াপাড়া কারশেডে আসছিল একটি ফাঁকা লোকাল ট্রেন। কারশেডে ঢোকার কিছু আগেই ঘটে এই দুর্ঘটনা ৷ রামরাজাতলা স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের কয়েকটি বগি। সাত নম্বর বগিটি ধাক্কা মারে তিন নম্বর লাইনের ওভারহেড পোস্টে। ফলে ডাউন লাইন ও তিন নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর আপাতত দক্ষিণ-পূর্ব শাখায় সাময়িকভাবে বন্ধ রয়েছে ট্রেন চলাচল ৷ ওভারহেড পোস্ট সরিয়ে তিন নম্বর লাইনে যাতে দ্রুত টেন চলাচল শুরু করা যায় তার চেষ্টা করছেন দক্ষিণ-পূর্ব রেলের ইঞ্জিনিয়াররা। আপ লাইনে ধীরগতিতে চলছে ট্রেন। রেল জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে সাঁতরাগাছি থেকে স্পেশাল ট্রেন ও অন্য কিছু দূরপাল্লার ট্রেনকে অল স্টপেজ করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খালি ট্রেন দুরন্ত গতিতে চলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।  

```