Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হোমের আবাসিক কিশোরের,চাঞ্চল্য কোচবিহারে

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার : অনাথ আশ্রম শিশু সেবা ভবনে এক কিশোরকে পুড়িয়ে মারার অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল ঘুঘুমারিতে। হোম কর্তৃপক্ষের অবশ্য জানিয়েছে, নিজেই গায়ে আগুন দিয়েছে ওই কিশোর। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। কোচবিহার শহর

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হোমের আবাসিক কিশোরের,চাঞ্চল্য কোচবিহারে

শেষ আপডেট: 10 September 2019 12:04

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার : অনাথ আশ্রম শিশু সেবা ভবনে এক কিশোরকে পুড়িয়ে মারার অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল ঘুঘুমারিতে। হোম কর্তৃপক্ষের অবশ্য জানিয়েছে, নিজেই গায়ে আগুন দিয়েছে ওই কিশোর। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। কোচবিহার শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা গীতা মাহাতোর ছেলে মহাদেব মাহাতো (১৫) দীর্ঘ দিন ধরে শিশু সেবা ভবনের আবাসিক ছিল। মহাদেবের মায়ের অভিযোগ, সোমবার ওই হোমের অন্য আবাসিকরা তাঁর ছেলের গায়ে জোর করে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ‘বাঁচাও বাঁচাও’ করে সে চিৎকার করলেও আশ্রম কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। পরে হোমের লোকজন তাকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে বাড়ির লোককে খবর দেয়। সেখানেই সোমবার রাতে মারা যায় মহাদেব। এরপরেই হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে মহাদেবের পরিবার। তাঁরা জানান, ঠিক সময় মহাদেবকে হাসপাতালে আনা হলে বাঁচানো যেত তাকে। হোম কর্তৃপক্ষ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ওই  কিশোর নিজের গায়ে আগুন লাগানোর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দোষীদের শাস্তির দাবিতে কোতোয়ালি থানায় অভিযোগ জানান ওই কিশোরের পরিবার। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। কোতোয়ালি থানার আধিকারিকরা জানান, মৃত কিশোরের বাড়ির লোকের অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

```