Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০ হাজার টাকায় স্বপ্নার মা'র সোনার হার বিক্রি করে দিল চোর

দ্য ওয়াল ব্যুরো: কুড়ি হাজার টাকা। এই দামেই এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনের মায়ের ছিনিয়ে নেওয়া সোনার হার বেচে দিল ছিনতাইকারী। মূল অভিযুক্তকে পাকড়াও করে এমনটাই জানতে পেরেছে পুলিশ। হার বিক্রি করা হয়েছে যাকে সে আপাতত চম্পট দিয়েছে বেনারসে। তাক

২০ হাজার টাকায় স্বপ্নার মা'র সোনার হার বিক্রি করে দিল চোর

শেষ আপডেট: 9 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: কুড়ি হাজার টাকা। এই দামেই এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনের মায়ের ছিনিয়ে নেওয়া সোনার হার বেচে দিল ছিনতাইকারী। মূল অভিযুক্তকে পাকড়াও করে এমনটাই জানতে পেরেছে পুলিশ। হার বিক্রি করা হয়েছে যাকে সে আপাতত চম্পট দিয়েছে বেনারসে। তাকেও ধরার চেষ্টা চলছে জোরকদমে। [caption id="attachment_34269" align="alignleft" width="162"] মূল অভিযুক্ত জিতুয়া সিংহ[/caption] পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জিতুয়া সিংহ। ঝাঁঝিপাড়ায় তার বাড়ি। হার ছিনতাইয়ের ঘটনায় সেই মূল পান্ডা। ছিনতাই করা হার সে বিক্রি করে দেয় তার এক শাগরেদ পিন্টু সিংহকে। ২০ হাজার টাকার বিনিময়ে সেই হার কিনে নেয় পিন্টু। তার বাড়ি বেনারসে। হার বগলদাবা করে সে আপাতত বেনারসে নিজের বাড়িতে ফিরে গেছে। সোমবার জিতুয়াকে আদালতে তোলা হলে তাকে আট দিনের রিমান্ড দেন বিচারক। তার সহযোগী পিন্টুকে নানা ভাবে ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশ। গত রবিবার সন্ধেয় কালিয়াগঞ্জ বাজারের কাছে হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্বপ্নার মা বাসনা দেবী জানিয়েছেন, বোনের স্কুটি করে মিষ্টি কিনে ফেরার সময় পিছন থেকে দুটি মোটর সাইকেলে চেপে এসে কয়েকজন তাঁর গলায় থাকা সোনার চেন ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় অসুস্থও হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, ওই দু'টি মোটর সাইকেল শিলিগুড়ির দিকে চলে যায়। এরপর  বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রবিবার সাত জনকে আটক করে পুলিশ। https://www.youtube.com/watch?v=tx_XJgqfEBw এসপি (জলপাইগুড়ি) অমিতাভ মাইতি বলেছেন, পিন্টু ও জিতুয়া দু'জনেই নানা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত। গত শনিবার কালো রঙের নম্বর প্লেটহীন একটি পালসারে চেপে তারা ছিনতাইয়ের জন্যই জলপাইগুড়িতে আসে। জিতুয়াকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, তারা স্বপ্না বর্মনকে চেনে না। তাঁর নামই নাকি শোনেনি কোনওদিন। তাই তাঁর মা'কে চেনার কোনও প্রশ্নই ওঠে না। এই ছিনতাইয়ের ঘটনা নিছকই কাকতালীয় বলে জানিয়েছেন তিনি। তবে, এই ঘটনার পরে স্বপ্নার পরিবার খুবই আতঙ্কে রয়েছে বলে জানিয়েছেন এসপি। বাসনা দেবীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও তাঁর ট্রমা কাটেনি। তাই আরও কয়েকদিন তাঁদের বাড়িতে পুলিশ পিকেট মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি। আরও পড়ুন: হার ছিনতাইয়ের ঘটনায় আটক ৭ , স্বপ্নার মাকে দেওয়া হবে নিরাপত্তারক্ষী

```