
শেষ আপডেট: 9 October 2018 08:12
সম্প্রতি প্রশাসনের উদ্যোগে প্রাণ ফিরে পেয়েছে ভগ্নপ্রায় এই হাওয়া মহল। মনে করিয়ে দিচ্ছে কীর্তি চন্দ্রের বিভিন্ন স্মৃতি। মাস ছয়েক আগে এই হাওয়া মহল সংস্কারের উদ্যোগ নেয় ব্লক প্রশাসন। বিডিও চিত্তজিৎ বসু জানান, জেলা প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করে হাওয়া মহল সংস্কারের রূপরেখা তৈরি করা হয়। তিনি বলেন, “১০০ দিনের প্রকল্পের টাকায় খানিকটা কাজ হয়েছে। পর্যটন দফতরও এই জলটুঙ্গি সংস্কারের জন্য টাকা দিয়েছে। এখন সংস্কারের কাজ প্রায় শেষের পথে। বিশাল জলাভূমির সংস্কারও শেষ।”
দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন
হাওয়া মহল সংস্কারের জন্য এ পর্যন্ত দু’ধাপে প্রায় ৩৭ লক্ষ টাকা খরচ হয়েছে। ইকোপার্ক ও সৌন্দর্য্যায়নের জন্য বরাদ্দ হয়েছে ২০ লক্ষ টাকা। চাঁদনির সামনেই তৈরি হচ্ছে ইকো পার্ক। জোর কদমে চলছে সৌন্দর্যায়নের কাজ। মাস ছয়েকের মধ্যেই পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি তৈরি হয়ে যাবে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দের স্মৃতি জড়িত এই হাওয়া মহল।
তখন বাঙালির আরও একটা উইক এন্ড ডেস্টিনেশন হতেই পারে দিগনগর। আর চাঁদনি রাত হলেতো কথাই নেই।