Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বীরভূমের গ্রাম থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, ঘটনাস্থলে সিআইডি দল

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের রামপুরহাট থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। বেআইনি পাথর খাদানের জন্য এই বিস্ফোরক আনা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। সিআইডির গোয়েন্দারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন জে

বীরভূমের গ্রাম থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, ঘটনাস্থলে সিআইডি দল

শেষ আপডেট: 10 July 2019 09:50

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের রামপুরহাট থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। বেআইনি পাথর খাদানের জন্য এই বিস্ফোরক আনা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। সিআইডির গোয়েন্দারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার শ্যাম সিং। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার বড়জোল গ্রাম সংলগ্ন একটি কালভার্টের কাছে একটি গোডাউনে হানা দেয় পুলিশ। সেখানে মেলে ১১,৯০০ কেজি অ্যামোনিয়া নাইট্রেট ও ৮০ হাজার ডিটোনেটর। এই বিপুল পরিমাণ বিস্ফোরক দেখে হতচকিত হয়ে পড়ে পুলিশ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। আজ সকালে সিআইডিকেও খবর দেওয়া হয়। জেলার পুলিশ সুপার শ্যাম সিং বলেন, “এই বিপুল বিস্ফোরক উদ্ধারের পরেই বম্ব স্কোয়াডকে খবর দিয়েছিলাম আমরা। খবর দেওয়া হয় সিআইডিকেও। কোথা থেকে কারা এত বিপুল বিস্ফোরক এনে জমা করল তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার পাথরের খাদানগুলোতে ব্যবহারের জন্য এই বিপুল বিস্ফোরক জমা করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান। দুষ্কৃতীদের অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কী না, খতিয়ে দেখা হচ্ছে তাও। জেলার ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় রয়েছে দুশোরও বেশি পাথর খাদান। এর মধ্যে মাত্র ছ-সাতটি বৈধ বলে জানা গেছে। এলাকার বাসিন্দাদের মতে, সমস্ত বেআইনি খাদানই চলছে প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে। এই খাদানগুলিতে ব্যবহারের জন্য এমন বিস্ফোরক এনে রাখার নজির আগেও মিলেছে। এর আগে মহম্মদবাজার ও নলহাটি থেকেও বিস্ফোরক উদ্ধার হয়েছে। তবে পুরোটাই আপাতত তদন্তের বিষয় বলে জানিয়েছে পুলিশ।

```