Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত যুবক, আহত আরও ৫

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনার কবলে তারাপীঠ ফেরত একদল দর্শনার্থী। তারাপীঠ থেকে পুজো দিয়ে ফেরার পথেই তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারায়। একটি গাছের সঙ্গে ধাক্কা খায় চার চাকার গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক যুবকের। জানা গেছে, যাঁরা দ

তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত যুবক, আহত আরও ৫

শেষ আপডেট: 28 June 2021 10:01

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনার কবলে তারাপীঠ ফেরত একদল দর্শনার্থী। তারাপীঠ থেকে পুজো দিয়ে ফেরার পথেই তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারায়। একটি গাছের সঙ্গে ধাক্কা খায় চার চাকার গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক যুবকের। জানা গেছে, যাঁরা দুর্ঘটনার কবলে পড়েছেন তাঁরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসেছিলেন তাঁরা। ফেরার পথে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে সুঁড়িচুয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় চার চাকার গাড়ি। মৃতের নাম অখিল সিং। এছাড়াও মোট ৫ জন আহত হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে দু-জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা সকলেই ঝাড়খণ্ডের বোকারো জেলার জলঙ্গি থেকে এসেছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী। দমকল বাহিনীর কর্মীরাই নিহত যুবক ও বাকি আহতদের উদ্ধার করেন। আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি বিধিনিষেধ পেরিয়ে ভক্তদের জন্য সবেমাত্র খুলেছে তারাপীঠ মন্দিরের দরজা। কোভিডবিধি মেনেই মন্দিরে পুজো দিতে ছুটছেন মানুষ। কিন্তু তার মাঝেই ঘটল অঘটন।

```