Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

বোধনের রাতেই দুর্ঘটনা! দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে সালানপুরে মৃত্যু ১ তরুণের, আহত ৩

দ্য ওয়াল ব্যুরো: বোধনের রাতেই মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাতে পশ্চিম বর্ধমানের সালানপুরে (Salanpur) দুটি মোটরসাইকেলের (bike) মুখোমুখি সংঘর্ষে (accident) মৃত্যু (dead) হয়েছে এক যুবকের। গুরুতরভাবে আহত (injured) হয়েছেন আরও তিনজন। ঘটনাটি

বোধনের রাতেই দুর্ঘটনা! দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে সালানপুরে মৃত্যু ১ তরুণের, আহত ৩

শেষ আপডেট: 2 October 2022 06:26

দ্য ওয়াল ব্যুরো: বোধনের রাতেই মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাতে পশ্চিম বর্ধমানের সালানপুরে (Salanpur) দুটি মোটরসাইকেলের (bike) মুখোমুখি সংঘর্ষে (accident) মৃত্যু (dead) হয়েছে এক যুবকের। গুরুতরভাবে আহত (injured) হয়েছেন আরও তিনজন।

ঘটনাটি ঘটেছে ষষ্ঠীর রাতে প্রায় এগারোটা নাগাদ রুপনারায়নপুর সামডি রোডে আমডাঙা মোড়ে। মৃত যুবকের নাম আকাশ মণ্ডল। সূত্রের খবর, এদিন রাত এগারোটা নাগাদ আমডাঙার একটি দুর্গা মণ্ডপ থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন উজ্জল কর্মকার এবং সন্তোষ চট্টোপাধ্যায় নামে দুই যুবক। উজ্জল এবং সন্তোষ যথাক্রমে কুসুমকানালি এবং আমডাঙা বাগচী মোড়ের বাসিন্দা। সেই সময় উল্টো দিক থেকে বাইক নিয়ে আসছিলেন আকাশ মণ্ডল ও রাহুল পাল। আচমকাই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রুপনারায়ণপুর ফাঁড়ি থানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় পিঠা কিয়ারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সকলেরই অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকরা আকাশ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।

সন্তোষ চট্টোপাধ্যায়ের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। উজ্জল কর্মকারও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এক যুবক রাহুল পাল কে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ষষ্ঠীর রাতেই এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

১২৯ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায়! ফুটবল ম্যাচে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জের


```