
শেষ আপডেট: 27 July 2023 17:03
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রায় দেড় কোটি তছরুপের অভিযোগ উঠল প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কন্যাশ্রীর টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে (Financial fraud)।
বসিরহাট মহকুমার হাসনাবাদ (Hasnabad) ব্লকের বোলদেপোতা সিনিয়র মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে কন্যাশ্রী দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এই প্রাক্তন প্রধান শিক্ষক (head master)। কিন্তু সেই সময়ে কন্যাশ্রী দায়িত্ব ছিল তাঁর কাঁধেই এমনটাই দাবি করা হয়েছে। ফলে তাঁর তোলা অভিযোগ নস্যাৎ করে প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধেই কোটি টাকার তহবিল তছরুপের অভিযোগ আনছেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম।
তিনি মাদ্রাসার বিভিন্ন খাতের দেখাশোনা করতেন। কিন্তু অন্য এক মাদ্রাসায় ট্রান্সফার নেওয়ার পরে তাঁর হাতে রেজলিউশন তুলে দেননি তিনি। স্কুলের বিভিন্ন খাতে অর্থের পরিমাণ প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা। অন্য এক মাদ্রাসায় ট্রান্সফার নেওয়ার পরে প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল ইসলাম ব্যাঙ্কের চেকে জালিয়াতি করে ওই টাকা তছরুপ করেছেন বলে অভিযোগ তাঁর।
যদিও তাঁর উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন প্রধান শিক্ষক। তিনি বলেন, 'ওই সময় আমি আদৌ কন্যাশ্রীর টাকার দায়িত্বে ছিলাম না। রূপেশ্রীর টাকা নিয়ে যে অভিযোগ উঠছে তা মিথ্যে। কারণ স্কুলের সঙ্গে এই প্রকল্পের কোনও সম্পর্ক নেই। এর জন্য সরাসরি বিডিওর কাছে যেতে হয়। এই টাকার জন্য স্কুল যুক্ত থাকে না। যাঁরা আমার নামে অভিযোগ করছেন তাঁরা প্রমাণ করুক।'
১৬ তারিখের মধ্যেই পঞ্চায়েত বোর্ড গঠন! প্রার্থীদের ভাগ্য নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নোটিফিকেশন জারি