Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠাকুরনগরে মোদীর সফর, ঠাকুরবাড়িতে তরজা

রাজরূপা ঘোষ, উত্তর ২৪ পরগনা :  রাত পোহালেই ঠাকুরনগরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দেবেন মতুয়া মহাসংঘের অনুষ্ঠানে। তার আগে শরিকি ঠোকাঠুকি তুঙ্গে উঠল ঠাকুরবাড়িতে। বড়মার নাতি শান্তনু ঠাকুরের অভিযোগ, ধর্ম সম্মেলন ব্যর্থ করতে উঠে পড

ঠাকুরনগরে মোদীর সফর, ঠাকুরবাড়িতে তরজা

শেষ আপডেট: 1 February 2019 14:11

রাজরূপা ঘোষ, উত্তর ২৪ পরগনা :  রাত পোহালেই ঠাকুরনগরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দেবেন মতুয়া মহাসংঘের অনুষ্ঠানে। তার আগে শরিকি ঠোকাঠুকি তুঙ্গে উঠল ঠাকুরবাড়িতে। বড়মার নাতি শান্তনু ঠাকুরের অভিযোগ, ধর্ম সম্মেলন ব্যর্থ করতে উঠে পড়ে লেগেছে রাজ্যের শাসক দল। যাতে লোক না আসতে পারে তার জন্য, বাস বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধ করে দেওয়া হচ্ছে জল। শান্তনুর কাকিমা তৃণমূলের সাংসদ মমতাবালা ঠাকুর অবশ্য পুরোটাই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ঠাকুরবাড়িতে শরিকি লড়াই অবশ্য নতুন কিছু নয়। বড়মা বীণাপাণিদেবীর দুই ছেলে  মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও কপিলকৃষ্ণ ঠাকুরের পরিবারের মধ্যে কাজিয়া আগেও একাধিকবার প্রকাশ্যে এসেছে। ২০১৪ সালের শেষে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের পরিবারকে বাদ রেখেই তৈরি হয়েছিল মতুয়া মহাসংঘের কার্যকরী কমিটি। পরে পাল্টা কমিটি তৈরি করেন মঞ্জুলকৃষ্ণের অনুগামীরা। কপিলকৃষ্ণের মৃত্যুর পর শাসকদল তাঁর স্ত্রী মমতাবালাকে লোকসভায় প্রার্থী করতে চাইলেও, মঞ্জুলকৃষ্ণ চান প্রার্থী করা হোক তাঁর ছেলে সুব্রতকে। অবশ্য সেই ইচ্ছে পূরণ হয়নি তাঁর। কিন্তু দূরত্ব আরও বাড়ে দুই ঘরের। https://twitter.com/narendramodi/status/1091342099243446272 এমনিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মার স্নেহধন্য বলেই পরিচিত। সে দিক থেকে মতুয়া ভোটের একটা অংশও তাঁর কব্জায়। সেই ভোট ব্যাঙ্কে ভাগ বসাতেই মোদীর ঠাকুরনগরে আসা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর জন্যই বনগাঁ থেকে ঠাকুরনগরে সরিয়ে আনা হয়েছে তাঁর সভাস্থল। আর তাঁর এই সফর ঘিরেই তীব্র হল ঠাকুরবাড়ির লড়াই। আজ মঞ্জুলকৃষ্ণর ছোট ছেলে শান্তনু ঠাকুর বলেন, “লক্ষাধিক মানুষের সমাগম হবে কাল। তাঁদের জন্য আমরা যে সমস্ত জল ব্যবসায়ীকে জলের বোতল সরবরাহের অর্ডার দিয়েছিলাম, তারা আজ ফোন করে বলছে জল দিতে পারবে না। এমনকি আজ সকালে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এ সব যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই তা খুবই স্পষ্ট।” বনগাঁর তৃণমূল সাংসদ মমতাবালার বক্তব্য, “সকালে কিছুক্ষণ লোডশেডিং ছিল। তারপরে চলে আসে। কারা কেন জল দিচ্ছে না সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। সব ভিত্তিহীন অভিযোগ।” সব মিলিয়ে মোদীর সফর ঘিরে এখন ঠাকুরনগরের উত্তাপ ঠাকুরবাড়িতে কেন্দ্রীভূত।

```