Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাজ বন্ধের নোটিস হাওড়া জুটমিলে, প্রতিবাদে বিক্ষোভ শ্রমিকদের

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল শিবপুরের হাওড়া জুট মিল। আজ সকালে শ্রমিক কর্মচারীরা মর্নিং শিফটে কাজে যোগ দিতে এসে দেখেন মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলছে। ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। চূড়ান্ত উত্তেজনা

কাজ বন্ধের নোটিস হাওড়া জুটমিলে, প্রতিবাদে বিক্ষোভ শ্রমিকদের

শেষ আপডেট: 9 December 2019 06:11

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল শিবপুরের হাওড়া জুট মিল। আজ সকালে শ্রমিক কর্মচারীরা মর্নিং শিফটে কাজে যোগ দিতে এসে দেখেন মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলছে। ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। চূড়ান্ত উত্তেজনা সৃষ্টি হয় মিল চত্বরে। কর্মীদের অভিযোগ, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছে এই জুটমিলে। শ্রমিকদের অভিযোগ, তাঁদের বেতন ও অন্য সুযোগ সুবিধা দেওয়া নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। অন্য কর্তৃপক্ষের বক্তব্য, দীর্ঘদিন ধরেই উৎপাদন কমে যাওয়ায় লোকসানে চলছে মিলটি। বছরখানেক আগেও একবার এই মিলটি বন্ধ হয়ে গেছিল। পরে লেবার কমিশনারের হস্তক্ষেপে সপ্তাহে সাত দিনের বদলে পাঁচ দিন এবং দিনে তিন শিফটের বদলে দুই শিফটে কাজ চলছিল। গতকাল শ্রমিক কর্মচারিদের সাপ্তাহিক পেমেন্ট পাওয়ার কথা ছিল। তাও দেওয়া হয়নি। কার্যত বিনা নোটিসে মিল কর্তৃপক্ষ মিলের গেটে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। মিল কর্তৃপক্ষ একটি নোটিস দিয়ে জানায়, আর্থিক ক্ষতির কারণে মিল লোকসানে চলছে। তাই কারখানা চালানোর মত অবস্থায় নেই। সে কারণেই পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই বন্ধ থাকবে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় শিবপুর থানা থেকে ছুটে আসে পুলিশ। নামানো হয় র‍্যাফ। মিলের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখান শ্রমিকরা।

```