Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিসর্জনের পরেই আবার বোধন, একাদশীতে ভান্ডানী আরাধনায় মেতে উঠল তিস্তাপার

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : বিসর্জন হয়েছে দেবীর। ঘরে ঘরে বিষাদ। এই বিষাদের অন্ধকারেই আবার আলো জ্বালালেন তিনি। এ বার ভান্ডানী রূপে। মেতে উঠল ময়নাগুড়ি। তিস্তাপারে একাদশীতে ভান্ডানীর আরাধনা ঠিক কবে শুরু হয়েছে তা হলফ করে বলতে পারেন না কেউই। ত

বিসর্জনের পরেই আবার বোধন, একাদশীতে ভান্ডানী আরাধনায় মেতে উঠল তিস্তাপার

শেষ আপডেট: 9 October 2019 16:03

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : বিসর্জন হয়েছে দেবীর। ঘরে ঘরে বিষাদ। এই বিষাদের অন্ধকারেই আবার আলো জ্বালালেন তিনি। এ বার ভান্ডানী রূপে। মেতে উঠল ময়নাগুড়ি। তিস্তাপারে একাদশীতে ভান্ডানীর আরাধনা ঠিক কবে শুরু হয়েছে তা হলফ করে বলতে পারেন না কেউই। তবে এ পুজোকে ঘিরে ইতিহাসের থেকে গল্পকথাই বেশি জোরদার। কথিত দশমীতে বিসর্জনের পরে রাজবাড়ি থেকে বেরিয়ে ঘরে ফেরার সময় পথ হারিয়ে ফেলেছিলেন উমা। বৈকুণ্ঠপুর জঙ্গলে তখন সন্ধে নামছে। মাঠ থেকে ফেরার পথে এক কৃষক দেখে ফেলেছিলেন তাঁকে। পথ হারানো উমাকে পরম যত্নে ঘরে নিয়ে এসেছিলেন তিনি। আশ্রয় দিয়েছিলেন রাতের মতো। গভীর রাতে দেবী আবির্ভূতা হয়েছিলেন। বর চাইতে বলেছিলেন গৃহকর্তাকে। তিস্তাপার যাতে শস্যশ্যামল হয়ে ওঠে সেই বর চেয়েছিলেন কৃষক। দেবীর বরে তারপর থেকেই নাকি সমৃদ্ধশালী হয়ে ওঠে তিস্তাপার।   জলপাইগুড়ি বিশেষজ্ঞ উমেশ শর্মা বলেন, এমন নানা বিশ্বাস ও কথা ভান্ডানী আরাধনা ঘিরে। ময়নাগুড়িতে রয়েছে ভান্ডানী দেবীর মন্দির। তিনি চতুর্ভুজা। ছেলেমেয়েরা দেবীর সঙ্গে থাকলেও, অসুর নেই। দশমীর পরের দিন শুধু ময়নাগুড়ি নয়, ডুয়ার্সের অন্য প্রান্তেও হয় দেবী ভান্ডানীর আরাধনা। মেলা বসে। মানুষ মেতে ওঠেন উৎসবে। বিসর্জনের বিষাদ ভুলে আরও একটা দিন বাঁধ ভাঙা আনন্দ। পুজো শেষে এ দিনই বিসর্জন দেবীর। প্রথা মেনে আজ ভান্ডানীর পুজো শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে। রাত যত বাড়বে, পাল্লা দিয়ে বাড়বে পুজোর জাঁক। তারপরেই বিসর্জন। দেবী ফিরে যাবেন কৈলাসে। https://www.youtube.com/watch?v=icOs1AvRz7s&feature=youtu.be

```