Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাগডোগরায় রেললাইনের ধারে মিলল চিতাবাঘের দেহ,

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি :  রেললাইনের ধার থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ। শিলিগুড়ি জংশন থেকে বালুরঘাটগামী রেলপথের ধারে ওই চিতাবাঘটির দেহ মেলে। বৃহস্পতিবার ভোরে বাগডোগরার অটল চা বাগান লাগোয়া চেঙ্গা নদীর ব্রিজের কাছে চিতাবাঘ

বাগডোগরায় রেললাইনের ধারে মিলল চিতাবাঘের দেহ,

শেষ আপডেট: 9 August 2018 09:13

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি :  রেললাইনের ধার থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ। শিলিগুড়ি জংশন থেকে বালুরঘাটগামী রেলপথের ধারে ওই চিতাবাঘটির দেহ মেলে। বৃহস্পতিবার ভোরে বাগডোগরার অটল চা বাগান লাগোয়া চেঙ্গা নদীর ব্রিজের কাছে চিতাবাঘটির দেহ পড়ে থাকতে দেখে বন দফতরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের দেহটি সরিয়ে নিয়ে যায়। বন দফতরের আধিকারিকদের প্রাথমিক অনুমান, ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয়েছে চিতাবাঘটির। তবে ময়নাতদন্তের আগে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে জানান তাঁরা। উত্তরবঙ্গে বিভিন্ন জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রেলপথে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু বারবার খবরে এসেছে। কিন্তু চিতাবাঘের মতো ক্ষিপ্রগতির প্রাণী ট্রেনের ধাক্কায় মারা গেছে এমন নজির বড় একটা নেই। রেলসূত্রে জানা গিয়েছে,  শিলিগুড়ি থেকে বালুরঘাট এই রেলপথে সারা দিনে হাতেগোনা কয়েকটি মাত্র ট্রেন চলে। বুধবার গভীর রাতে যে ট্রেনটি গিয়েছিল তারই ধাক্কায় চিতাবাঘটি মারা গিয়েছে কি না সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।

```