Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ফের অবৈধ বালি খাদানের খোঁজ পাংগা নদীর তটে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নদীর পাড় থেকে অবৈধ ভাবে বালি তুলে পাচার হয়ে যাচ্ছে চোরবাজারে। অনেক দিন ধরেই এই অভিযোগ জমা পড়ছিল কোতোয়ালি থানায়। এ বার পুলিশে সঙ্গে পাংগা নদীর তীরে অভিযান চালালেন ভূমি ও ভূমিরাজস্ব দফতরের আধিকারিকরাও। বাজেয়াপ্ত

ফের অবৈধ বালি খাদানের খোঁজ পাংগা নদীর তটে

শেষ আপডেট: 7 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নদীর পাড় থেকে অবৈধ ভাবে বালি তুলে পাচার হয়ে যাচ্ছে চোরবাজারে। অনেক দিন ধরেই এই অভিযোগ জমা পড়ছিল কোতোয়ালি থানায়। এ বার পুলিশে সঙ্গে পাংগা নদীর তীরে অভিযান চালালেন ভূমি ও ভূমিরাজস্ব দফতরের আধিকারিকরাও। বাজেয়াপ্ত হল বালি ভর্তি একটি ট্র্যাকটর। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় অনেক প্রভাবশালী ব্যক্তিদেরও বেড রয়েছে। নদী বেড থেকে বালি তুলে গাড়ি প্রতি টাকা দিয়ে সেটা বিক্রি হয়ে যায় বাজারে। এলাকার বাসিন্দারাও পয়সার জন্য ওই কাজে জড়িত। এলাকারই এক বাসিন্দা আসরাফুল আলম নামে এক শ্রমিক বলেছেন, ‘‘এখান থেকে বালি তুলে নিয়ে গিয়ে আমরা ৫০০ টাকা (প্রতি ট্র‍্যাকটর) দরে বিক্রি করে থাকি। পেটের দায়ে এই কাজ করি।’’ পুলিশের সন্দেহ, এলাকারই অনেক নামী লোকের হাত রয়েছে এই পাচারের কাজে। টাকার লোভ দেখিয়ে গরীব শ্রমিকদের দিয়ে বালি তুলে পাচারের কাজ চলে। আগেও বহুবার অভিযান চালানো হয়েছে পাংগার তীরে। ধরপাকড়ে পাচার বন্ধ হলেও ফের একই কাজ শুরু হয়ে গেছে। একটি ট্র্যাকটরের মালিকের কথায়, গাড়ির ড্রাইভারকে লাভের থেকে ১০০ টাকা করে দেওয়া হয়। তা ছাড়া বিভিন্ন সময় স্থানীয়দের দিয়েও ওই কাজ করানো হয়। ভূমি দফতরের আধিকারিক বিপ্লব হালদার জানিয়েছেন, এই ভাবে বালি তোলা সম্পূর্ণ বেআইনি। যদি কেউ টাকার বিনিময়ে বালি বিক্রি করে থাকেন তা হলে সেটা চরম অপরাধ। তাঁর কথায়,  ‘‘আমরা এইসব বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছি। আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে। কারা এই টাকা নিচ্ছে, তাদের নামে লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।’’

```