Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রিজ বিধির গেরোয় জাতীয় সড়কে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর কলকাতার চারটি সেতুতে পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করে দিয়েছে পুলিশ। সেই সঙ্গে গোটা রাজ্যে নিষিদ্ধ হয়েছে কুড়ি চাকার পণ্যবাহী ভারী গাড়ি চলাচল। রাজ্য সরকারের নির্দেশিকার পরই  বাঁকুড়ায় পৌঁছে বিপাকে প

ব্রিজ বিধির গেরোয় জাতীয় সড়কে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক

শেষ আপডেট: 7 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর কলকাতার চারটি সেতুতে পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করে দিয়েছে পুলিশ। সেই সঙ্গে গোটা রাজ্যে নিষিদ্ধ হয়েছে কুড়ি চাকার পণ্যবাহী ভারী গাড়ি চলাচল। রাজ্য সরকারের নির্দেশিকার পরই  বাঁকুড়ায় পৌঁছে বিপাকে পড়েছেন ভিন্ রাজ্য থেকে আসা বেশ কয়েক’শ লরি চালক। বিষ্ণুপুর শহরে ঢোকার মুখে বিষ্ণুপুর-মেদিনীপুর ৬০ নম্বর জাতীয় সড়কের উপর একের পর এক দাঁড়িয়ে পড়েছে পণ্য পরিবাহী লরি গুলি। এই রাস্তার উপর বেশ কয়েকটি সেতু থাকায় পুলিশের পক্ষ থেকে  'নো এন্ট্রি' ঘোষণা করে দেওয়া হয়েছে। তার জেরেই এই বিপত্তি। রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ানোর ফলে ব্যবসা প্রায় লাটে উঠতে চলেছে বলে জানালেন এক লরি চালক অমিয় রঞ্জন। শনিবার বিষ্ণুপুর উজালা মোড়ের কাছে পেঁয়াজের লরি নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। বললেন, ‘‘অন্ধ্রপ্রদেশ থেকে পেঁয়াজ নিয়ে আসছি। গতকাল রাত থেকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। পুলিশকে কিছু জিজ্ঞাসা করলেও বলতে চাইছে না।’’ কাছাকাছি কোনও দোকান না থাকায় রাত থেকে লরি চালকেরা সবাই প্রায় অভুক্ত। আরও কয়েক ঘণ্টা এই ভাবে দাঁড়িয়ে থাকলে পেঁয়াজ পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানালেন তিনি। একই অভিজ্ঞতার কথা শোনালেন জাহের খান ও জহিরুল ইসলামও। শুক্রবার রাত থাকতেই দু’নম্বর জাতীয় সড়কে আটকে দেওয়া হয়েছে সব পণ্যবাহী গাড়ি। দশ চাকা, কুড়ি চাকা লরি তো বটেই আটকে দেওয়া হয়েছে যে কোনও পণ্যবাহী ট্রাকই। রাত থেকেই আটকে রয়েছেন ড্রাইভার, খালাসীরা। খাবার এবং পানীয় জলের যোগান নেই। তার উপর শনিবার ভোর রাত থেকেই জাতীয় সড়কে শুরু হয়ে গিয়েছে যান নিয়ন্ত্রণ। পূর্ব বর্ধমানের পালসিটের কাছে আটকে রয়েছে সারি সারি পণ্যবাহী ট্রাক। চালকেরা জানিয়েছে তাঁদের ট্রাকে সব্জি-সহ নানা জিনিস রয়েছে। সেগুলি পচে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

```