Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অবৈধ বালি লেনদেন বন্ধ করতে উদ্যোগ বীরভূম জেলা প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: পূর্ব বর্ধমানের পর এ বার অবৈধ বালিখাদানে রাশ টানতে উচ্চপর্যায়ের বৈঠক হল বীরভূমে। বৈঠকে অবৈধ বালিখাদান, বালিপাচার, ওভারলোড নিয়ে জেলাশাসক, ভূমি  ও ভূমি সংস্কার আধিকারিক এবং জেলার মালিক সমিতির মধ্যে আলোচনা হয়। প্রশাসন

অবৈধ বালি লেনদেন বন্ধ করতে উদ্যোগ বীরভূম জেলা প্রশাসনের

শেষ আপডেট: 6 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: পূর্ব বর্ধমানের পর এ বার অবৈধ বালিখাদানে রাশ টানতে উচ্চপর্যায়ের বৈঠক হল বীরভূমে। বৈঠকে অবৈধ বালিখাদান, বালিপাচার, ওভারলোড নিয়ে জেলাশাসক, ভূমি  ও ভূমি সংস্কার আধিকারিক এবং জেলার মালিক সমিতির মধ্যে আলোচনা হয়। প্রশাসন সূত্রে খবর, অবৈধ বালি কারবার বন্ধ করতে এ বার প্রযুক্তির সাহায্য নিচ্ছে বীরভূম জেলা প্রশাসন। আগামী সপ্তাহের মধ্যেই রাজস্ব আদায়ের জন্য বিশেষ অ্যাপ চালু হয়ে যাবে। অ্যাপটির নাম ই-নজরদারি, যার মাধ্যমে বেআইনি ভুয়ো চালান মারফৎ লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ করা যাবে, এমনটাই দাবি করেছে প্রশাসন। বৈধ চালানে থাকবে কিউ কোড, অ্যাপটি চালু করে মোবাইল ক্যামেরা ধরলেই তার সম্পূর্ণ তথ্য চলে আসবে ফোনে। ফলে, অ্যাপের মাধ্যমে সহজেই জানা যাবে, গাড়ির নম্বর, বালির পরিমাণ, বালি কোন সময়ে লোড করা হচ্ছে ইত্যাদি। ২০১৬ সালে বীরভূম জেলার ব্রাহ্মণী,দ্বারকা, মৌয়ুরাক্ষী, হিংলো, সাল, অজয় প্রভৃতি নদীতে ২০৩টি ব্লক চিহ্নিত করে ই-টেন্ডার ডাকা হয়। এর মধ্যে ১৭৭ টি ঘাটের মালিক পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র পায়, বাকি সাতটি ঘাট এখনও নজরদারির আওতায় রয়েছে। ভুয়ো চালানের অভিযোগে ইতিমধ্যেই একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্রের খবর, ওই ব্যক্তি ময়ুরাক্ষী নদী থেকে বালি তুলে অবৈধ লেনদেনের ব্যবসা শুরু করেছিল। তাঁর ড্রেজিং করার চুক্তি প্রশাসনের পক্ষ থেকে খারিজ করা হয়েছে। জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক পূর্ণেন্দু মাঝি বলেছেন, "বালি ব্যবসায়ে স্বচ্ছতা আনতে এবং ব্যবসায়ীরা যাতে কোনও ভাবেই পথে-ঘাটে নাকাল না হয় তার জন্য অ্যাপ চালু করা হচ্ছে। এই মাসের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করা যাবে।" বীরভূম জেলা বালি মালিক সমিতির সভাপতি অরিন্দম সেনের কথায়, "অ্যাপের মাধ্যমে চালানের পরীক্ষার যে প্রক্রিয়ার শুরু হচ্ছে তাকে আমরা স্বাগত জানাই। এ ছাড়া আমাদের কিছু ব্লক মালিককে লিজ মানির ইনস্টলমেন্ট জমা করতে বলা হয়েছে।"

```