Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদ খাওয়ার প্রতিবাদ করায় অষ্টমীর রাতে পিটিয়ে খুন যুবককে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : মদ খাওয়ার প্রতিবাদ করায় অষ্টমীর রাতে পিটিয়ে মারা হল এক যুবককে। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গড়বেতার শালডাঙায়। পুলিশ জানিয়েছে, শিলাবতী নদীর উপর নতুন তৈরি একটি সেতুতে বসে রবিবার রাতে মদ্যপান করছিল

মদ খাওয়ার প্রতিবাদ করায় অষ্টমীর রাতে পিটিয়ে খুন যুবককে

শেষ আপডেট: 7 October 2019 07:38

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : মদ খাওয়ার প্রতিবাদ করায় অষ্টমীর রাতে পিটিয়ে মারা হল এক যুবককে। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গড়বেতার শালডাঙায়। পুলিশ জানিয়েছে, শিলাবতী নদীর উপর নতুন তৈরি একটি সেতুতে বসে রবিবার রাতে মদ্যপান করছিল বেশ কয়েকজন যুবক। সেই সময় সেই পথেই ফিরছিলেন অরুণ সামন্ত (৩৫) নামে ওই এলাকারই এক বাসিন্দা। সেতুর উপর বসে মদ খাওয়ার প্রতিবাদ করায় ওই যুবকরা তাঁর উপর চড়াও হয়। বেধড়ক মারধর করে তাকে। কোনওরকমে তাদের হাত ছাড়িয়ে বাড়ি পথ ধরলেও, আবার তাঁকে তুলে নিয়ে গিয়ে তারা মারধর করে বলে অভিযোগ। এলাকার মানুষজন চিৎকার শুনে ছুটে আসার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এলাকার লোকজনই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার বলে দাবি করে গড়বেতা থানার সামনে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। পরে  পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সাহেব সাদ্রা সহ দুজনকে আটক করে। এলাকায় প্রচণ্ড উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে গড়বেতা থানার পুলিশ।

```