Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপনি বিজেপি করেন? যুবককে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে পালাল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: পাড়ার মোড়ে জনা কয়েক যুবক ঘিরে ধরেছিল তাঁকে।  প্রশ্ন উড়ে এসেছিল, তিনি বিজেপি করেন কিনা।  তার পরেই হুমকি, শেষে ধারালো অস্ত্রের কোপ।  যুবকেরা সবাই ছিল অপরিচিত।  হাসপাতালের বিছানায় শুয়ে এমনটাই জানিয়েছেন হেমতা

আপনি বিজেপি করেন? যুবককে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে পালাল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 6 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: পাড়ার মোড়ে জনা কয়েক যুবক ঘিরে ধরেছিল তাঁকে।  প্রশ্ন উড়ে এসেছিল, তিনি বিজেপি করেন কিনা।  তার পরেই হুমকি, শেষে ধারালো অস্ত্রের কোপ।  যুবকেরা সবাই ছিল অপরিচিত।  হাসপাতালের বিছানায় শুয়ে এমনটাই জানিয়েছেন হেমতাবাদের বিজেপি কর্মী এনামূল হক। পুলিশ জানিয়েছে, এনামূল হেমতাবাদ থানার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। পুলিশকে তিনি জানিয়েছেন, জনা কয়েক যুবক গুলি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁকে আক্রমণ করে। তাঁকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। তবে সেই গুলি তাঁর গায়ে লাগেনি। ধারালো অস্ত্রের কোপে এনামূলের হাত ও পেট মারাত্মক ভাবে জখম হয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এনামূলের পাড়ায় বেশ নাম রয়েছে। সক্রিয় ভাবে বিজেপির নানা কর্মসূচিতে দেখা যায় তাঁকে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়েরাই তাঁকে উদ্ধার করে ভর্তি করেন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর. জখম বেশ গুরুতর। অনেকটা রক্তক্ষরণ হয়েছে এনামূলের। গোটা ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন এনামূল। তাঁর কথায়, ‘‘আমি বিজেপি করি বলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার উপর হামলা করেছে। ’’ অন্যদিকে এনামূলের সমস্ত অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল এখানে কোনও ভাবেই জড়িত নয়। হামলার ঘটনায় হেমতাবাধ থানায় অভিযোগ দায়ের করেছেন এনামূলের পরিবার। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

```