Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

শিশুদের দুধ খাওয়ানোর জন্য আলাদা ঘরের ব্যবস্থা বিষ্ণুপুরের বাসস্ট্যান্ডে

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া : সুপ্রিম কোর্টের নির্দেশিকা সত্ত্বেও দেশের কোনও বাসস্ট্যান্ডে  শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য আলাদা ঘর নেই। এ রাজ্যে প্রথম এমন সুবিধাযুক্ত বাসস্ট্যান্ড তৈরি হল বিষ্ণুপুরে। শনিবার পরিবহণ দফতরের উদ্যোগে বাঁকুড়ার ব

শিশুদের দুধ খাওয়ানোর জন্য আলাদা ঘরের ব্যবস্থা বিষ্ণুপুরের বাসস্ট্যান্ডে

শেষ আপডেট: 6 October 2018 15:52

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া : সুপ্রিম কোর্টের নির্দেশিকা সত্ত্বেও দেশের কোনও বাসস্ট্যান্ডে  শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য আলাদা ঘর নেই। এ রাজ্যে প্রথম এমন সুবিধাযুক্ত বাসস্ট্যান্ড তৈরি হল বিষ্ণুপুরে। শনিবার পরিবহণ দফতরের উদ্যোগে বাঁকুড়ার বিষ্ণুপুরে নবনির্মিত বাসস্ট্যান্ডের উদ্বোধন করতে এসে এমনই দাবি করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে বিষ্ণুপুরে অত্যাধুনিক মানের একটি বাসস্ট্যান্ড তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুততার সঙ্গে বিষ্ণুপুরে এই বাস স্ট্যান্ড তৈরি হল। এখানে দুগ্ধপোষ্য শিশুদের মায়ের জন্য আলাদা ঘরের ব্যবস্থা  যেমন হয়েছে তেমনি  টিকিং বুকিং ও রাত্রিবাস করার জন্য 'রেস্ট হাউসও করা হয়েছে। ২০১৭ সালের জুন মাসে পরিবহণ মন্ত্রী নিজে এই বাসস্ট্যান্ডের শিলান্যাস করেছিলেন। তার এক বছর চার মাসের মাথায় পুজোর আগে নতুন বাসস্ট্যান্ড পেল মল্লরাজাদের এক সময়ের রাজধানী বিষ্ণুপুর। মহকুমা প্রশাসন সূত্রে খবর, এখানে তিনটি টার্মিনাস থাকছে। যেখানে ৩৪ টি বাস পার্ক করা যাবে। একই সঙ্গে তিনটি যাত্রী প্রতিক্ষালয় ও বাস শ্রমিকদের জন্য বিশ্রামাগারও তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরী ও পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস, বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মণ্ডল এবং বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

```