Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

বুথ চত্বরেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনস্থার নালিশ প্রসূনের

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ আনলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যক্তিগত সচিব ইন্দ্রনীল বসুকেও মারধর করা হয় বলে অভিযোগ। আজ বেলা একটা নাগাদ বালিটিকুরী মুক্তারাম স্কুলের বু

বুথ চত্বরেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনস্থার নালিশ প্রসূনের

শেষ আপডেট: 6 May 2019 09:18

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ আনলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যক্তিগত সচিব ইন্দ্রনীল বসুকেও মারধর করা হয় বলে অভিযোগ। আজ বেলা একটা নাগাদ বালিটিকুরী মুক্তারাম স্কুলের বুথে গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, দলবল নিয়ে ওই বুথে ঢুকতে গেছিলেন প্রসূনবাবু। তখন সেখানে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে বাধা দেয়। এই নিয়ে প্রসূনবাবুর সঙ্গে বচসা বাধে তাদের। এরপরেই প্রার্থীকে সেখান থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রসূনবাবু অভিযোগ করেন, “কেমন ভোট হচ্ছে দেখতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমাকে বুথে ঢুকতে বাধা দেয়। গালাগালিও করে। আমি রুখে দাঁড়ালে লাঠি চালিয়ে সেখান থেকে বার করে দেয়। মারধর করা হয় আমার সচিব ইন্দ্রনীলকে।” https://www.youtube.com/watch?v=Ykbv_ve7U2w&feature=youtu.be দাশনগর থানায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ঘটনার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

```