Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ম্যাজিস্ট্রেটের সই জাল করে দুই আইনজীবী শ্রীঘরে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : ম্যাজিস্ট্রেটের সই নকল করে আসামিদের ছাড়িয়ে নেওয়ার অপরাধে দুই আইনজীবী- সহ সাতজনকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিল ডায়মন্ডহারবার এসিজেএম আদালত। সোমবার বিচারক এই সাজা ঘোষণা করেন। ২০০৪ সালে ডায়মন্ডহারবার আদাল

ম্যাজিস্ট্রেটের সই জাল করে দুই আইনজীবী শ্রীঘরে

শেষ আপডেট: 6 January 2020 13:31

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : ম্যাজিস্ট্রেটের সই নকল করে আসামিদের ছাড়িয়ে নেওয়ার অপরাধে দুই আইনজীবী- সহ সাতজনকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিল ডায়মন্ডহারবার এসিজেএম আদালত। সোমবার বিচারক এই সাজা ঘোষণা করেন। ২০০৪ সালে ডায়মন্ডহারবার আদালতের আইনজীবী সাজাহান জমাদার, বিষ্ণুপদ মণ্ডল এবং ল-ক্লার্ক দীপঙ্কর মণ্ডল, রঞ্জন মুখার্জি, শঙ্কর নাথ চ্যার্টার্জি, দীপক সেন, ও বাবলু মান্না মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেট ডি কে রায়চৌধুরীর সই জাল করে চার অভিযুক্তের জামিন করিয়েছিলেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় হইচই। পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেন সিআইডির গোয়েন্দারাও। গ্রেফতার করা হয় দুই আইনজীবী-সহ সাতজনকে। সরকারি আইনজীবী সঞ্জীবকুমার হালদার জানান, ধৃতদের বিরূদ্ধে ৪২০ ধারায় প্রতারণা, ৪৬৬ ধারায় মিথ্যে তথ্য দেওয়া-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। প্রায় ১৫ বছর ধরে মামলা চলার পর আজ সাজা ঘোষণা করলেন এসিজেএম মন্দিপ সাহা রায়।

```