মাঝেরহাটের বিপর্যয়ের পর তড়িঘড়ি শুরু হল শ্রীরামপুর, ডানকুনি রেল ব্রিজ সংস্কারের কাজ
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মাঝেরহাট সেতু বিপর্যয়ের পরই টনক নড়েছে প্রশাসনের। আজ, বুধবার থেকেই তড়িঘড়ি শুরু হয়ে গেল শ্রীরামপুর রেল ব্রিজ সংস্কারের কাজ। পাশাপাশি, ডানকুনি রেলওভার ব্রিজও সারানোর কাজ শুরু করল পূর্ত দফতর।
শ্রীরামপুর রেল ব্রিজ তৈর
শেষ আপডেট: 4 September 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মাঝেরহাট সেতু বিপর্যয়ের পরই টনক নড়েছে প্রশাসনের। আজ, বুধবার থেকেই তড়িঘড়ি শুরু হয়ে গেল শ্রীরামপুর রেল ব্রিজ সংস্কারের কাজ। পাশাপাশি, ডানকুনি রেলওভার ব্রিজও সারানোর কাজ শুরু করল পূর্ত দফতর।
শ্রীরামপুর রেল ব্রিজ তৈরি হয় ১৯৯১ সালে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু শ্রীরামপুর জিটি রোডের উপর প্রায় ৫০০ মিটার দীর্ঘ এই ব্রিজের উদ্বোধন করেন। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এই ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল ধরে যায়। রেলিং ভেঙে পড়ে। ব্রিজের নীচের অংশ থেকে চাঙড় খসে পড়তে থাকে।
বট-অশ্বত্থ গাছ জন্মায় যত্রতত্র। দূর্ঘটনার আশঙ্কায় দিন গুনতে থাকেন বাসিন্দা থেকে পথ চলতি মানুষ। দাবি উঠতে থাকে ব্রিজ সংস্কারের। অবশেষে মাঝেরহাট ব্রিজ ভাঙার পর টনক নড়ে পূত দফতরের। এ দিন থেকেই সংস্কারের কাজ শুরু হয় রেল ব্রিজের।
[caption id="attachment_33191" align="aligncenter" width="675"]

শুরু হয়েছে ডানকুনি রেলওভার ব্রিজ সংস্কারের কাজও।[/caption]
একই দশা ডানকুনি রেলওভার ব্রিজেরও। ২০১৩ সালে তৈরি হওয়া ডানকুনি রেলওভার ব্রিজটিও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছিল। ব্রিজের উপর একটা অংশ প্রায় ইঞ্চি তিনেক বসে গিয়েছে। পাশাপাশি ব্রিজের উপরে পিচ রাস্তায় গর্ত হয়ে জল জমতে শুরু করেছে। অনেক দুর্ঘটনাও ঘটেছে এখানে।
দিল্লী রোড,দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে থেকে চন্ডীতলা, চাঁপাডাঙা, আরামবাগ যাওয়ার অহল্যাবাঈ রোডের সংযোগকারী এই ডানকুনি ব্রিজ। স্থানীয়দের অভিযোগ, বালির লরি-সহ ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করে এই রেল ব্রিজের উপর দিয়ে। ফলে খুব অল্প সময়েই ব্রিজের অবস্থা খারাপ হয়ে যায়। ব্রিজের ক্ষতি ও দুর্ঘটনার আশঙ্কায় হুগলি জেলা শাসক ও পূর্ত দফতরকে চিঠি লেখেন ডানকুনি পুরসভার চেয়ারম্যান।
এলাকার বাসিন্দাদের কথায়, প্রাণ হাতে করে ব্রিজের উপর দিয়ে চলাচল করতে হত। বহুবার পূর্ত দফতরকে জানিয়েও কোনও ফল হয়নি। মাঝেরহাটের সেতু ভেঙে পড়ার পরই দ্রুত ব্রিজের সংস্কারের কাজ শুরু হয়েছে।