Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘শুধু ওপরটা চমকালেই হবে, ভিতরে কী আছে দেখবে না’: দিলীপ ঘোষ

দ্য ওয়াল ব্যুরো: পোস্তার ব্রিজ, উল্টোডাঙার ফ্লাইওভারের পর এ বার মাঝেরহাট। পাঁচ বছরে চারটি সেতুর দুর্ঘটনা। তার মধ্যে কলকাতাতেই তিনটে। গোটা ঘটনার পিছনে সরকারের ঔদাসীন্য এবং রক্ষণাবেক্ষণের গাফিলতিকেই দুষলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর

‘শুধু ওপরটা চমকালেই হবে, ভিতরে কী আছে দেখবে না’: দিলীপ ঘোষ

শেষ আপডেট: 4 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: পোস্তার ব্রিজ, উল্টোডাঙার ফ্লাইওভারের পর এ বার মাঝেরহাট। পাঁচ বছরে চারটি সেতুর দুর্ঘটনা। তার মধ্যে কলকাতাতেই তিনটে। গোটা ঘটনার পিছনে সরকারের ঔদাসীন্য এবং রক্ষণাবেক্ষণের গাফিলতিকেই দুষলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, ‘‘শুধু নীল-সাদা রং করে গেলেই হবে, ভিতরটা যে ভেঙে গেছে সেটা দেখবে কে?’’ মুখ্যমন্ত্রী শুধু চমকে দেওয়ার রাজনীতিতে ব্যস্ত। ডুয়ার্সের লাটাগুড়িতে কর্মীসভার শেষে সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর দাবি, রক্ষণাবেক্ষণ ঠিক মতো হয়নি। তার ফলেই এত বড় একটা ব্রিজ ভেঙে পড়ল। এতগুলো মানুষ মারা গেল। https://www.youtube.com/watch?v=urGbAEn9mKM দিলীপ ঘোষের কথায়, ‘‘সরকারের তো চমকদারিতে মন। এরা খালি রাজনীতি করছে। প্রশাসন, উন্নয়নের দিকে নজর নেই। খালি রং করছেন আর দেখাচ্ছেন আমরা কত কাজ করেছি। বিরোধীদের খালি আটকাবার চেষ্টা করছেন। তাই উপরের রং না বদলে, সত্যি সত্যিই উন্নয়ন হোক।‘’ প্রায় একই সুরে সিপিএম এবং কংগ্রেস নেতাদের অভিযোগ, রাজ্য সরকার সেতু বা রাস্তাঘাটে নীল-সাদা রং করার দিকেই বেশি নজর দিচ্ছে। দুর্ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে না।

```