Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দিঘার কাছে গার্ড ওয়াল ভেঙে গ্রামে সমুদ্রের জল, পর্যটকদের নিরাপত্তায় সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : উইক-এন্ড। দিঘা-শঙ্করপুর-তাজপুর-মন্দারমনিতে জমে উঠছে ভিড়। তারই মধ্যে আজ সকালে গার্ড ওয়াল ভেঙে সমুদ্রের জল ঢুকে পড়ল উপকূলের দুটি গ্রামে। ফলে আতঙ্ক ছড়িয়েছে অন্যত্রও। রাতের জোয়ার যে আরও বেশি শক্তিশালী। আজ

দিঘার কাছে গার্ড ওয়াল ভেঙে গ্রামে সমুদ্রের জল, পর্যটকদের নিরাপত্তায় সতর্কতা

শেষ আপডেট: 5 July 2019 11:42

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : উইক-এন্ড। দিঘা-শঙ্করপুর-তাজপুর-মন্দারমনিতে জমে উঠছে ভিড়। তারই মধ্যে আজ সকালে গার্ড ওয়াল ভেঙে সমুদ্রের জল ঢুকে পড়ল উপকূলের দুটি গ্রামে। ফলে আতঙ্ক ছড়িয়েছে অন্যত্রও। রাতের জোয়ার যে আরও বেশি শক্তিশালী। আজ সকালে আগ্রাসী ঢেউ গার্ড ওয়াল টপকে হু হু করে ঢুকে পড়ে উপকূল লাগোয়া দুটি গ্রাম জামড়া ও শ্যামপুরে। জলবন্দি হয়ে পড়ে ৪৫টি পরিবার। প্রায় ৭০ হেক্টর চাষ জমিতে নোনা জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে চাষ। প্রশাসনের তরফে বেশ কয়েকটি পরিবারকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাতের জোয়ারের আগে আরও কিছু পরিবারকে সরানোর চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে। যে দুটি গ্রামে সমুদ্রের জল ঢুকেছে তারই লাগোয়া চাঁদপুর জায়গাটি নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। এরই পাশাপাশি শঙ্করপুর ও তাজপুর। সমুদ্রের ধারে মোট আড়াই কিলোমিটার এলাকা জুড়ে পাশাপাশি চাঁদপুর, তাজপুর ও শঙ্করপুর। রাতের জোয়ারে সমুদ্র উত্তাল হয়ে উঠলে জল ঢোকার আশঙ্কা করছেন শ্যামপুর ও জামড়া গ্রামের পার্শ্ববর্তী চাঁদপুর, জসিপুর, জলধা ও তাইমা গ্রামের মানুষজন। স্থানীয় বাসিন্দারাতো রয়েইছেন, সপ্তাহান্তের পর্যটকদের ভিড়ও জমতে শুরু করেছে দিঘা-মন্দারমনি-শঙ্করপুরের সমুদ্র সৈকতে। বৃষ্টি সেভাবে নামেনি এখনও। তবুও কাগজে কলমে বর্ষা। সমুদ্রের রুদ্ররূপ দেখতে পর্যটকরা উৎসাহিত হয়ে উঠলেও, তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তিত প্রশাসন। এ দিকে, গার্ড ওয়াল টপকে ঢোকা সমুদ্রের জলে বানভাসি হওয়ার খবর পেয়ে এলাকার বিডিও এবং জনপ্রতিনিধিরা ওই দুই গ্রামে  গেলে ক্ষোভ উগরে দেন গ্রামের মানুষ। তাঁদের অভিযোগ, আবহাওয়া খারাপ থাকলে প্রায়ই সমুদ্রের ঢেউ গার্ড ওয়াল টপকে গ্রাম ভাসিয়ে দেয়। তাই জন্য দীর্ঘদিন ধরে কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানাচ্ছেন তাঁরা। এমন বাঁধ তৈরি হলে অনেকটাই নিশ্চিন্তে দিন কাটাতে পারবেন তাঁরা। কিন্তু প্রশাসন তাঁদের কথায় কান দেয়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে আপৎকালীন বাঁধ মেরামতির ব্যবস্থা নেওয়া হচ্ছে। নজরদারি চালানো হচ্ছে গ্রামগুলিতে। https://www.youtube.com/watch?v=M0NWdpJGM94&feature=youtu.be

```